সুযোগ পেতেই বার্সেলোনা থেকে লিভারপুলে আরাউহো

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:০০ এএম

নতুন মৌসুম শুরুর একদম দোড়গোড়ায় এসে স্প্যানিশ ফুটবলে এক বিশাল ভূকম্পন ঘটাল বার্সেলোনা! ন্যু ক্যাম্প ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে পাড়ি জমালেন বার্সার অন্যতম অভিজ্ঞ ও শীর্ষ তারকা রোনাল্ড আরাউহো।

বিশ্বখ্যাত ট্রান্সফার স্পেশালিস্ট ফ্যাব্রিজিও রোমানো তাঁর এক্স হ্যান্ডেলে সেই বহুল প্রতীক্ষিত ‘হেয়ার উই গো’ ট্যাগ নিশ্চিত করে জানিয়েছেন, লিভারপুলে যোগ দেওয়ার জন্য ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় চুক্তিতে ইতোমধ্যে সই করে ফেলেছেন রোনাল্ড আরাউহো।

দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে রোববারই ইংল্যান্ডের অ্যানফিল্ডে উড়াল দেন উরুগুয়ান এই তারকা ডিফেন্ডার। সেখানে সফলভাবে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন তিনি। অলরেডদের ডিফেন্সে যোগ দেওয়া এখন শুধুই সময়ের ব্যাপার; যে কোনো মুহূর্তেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

গত শুক্রবারই আরাউহোর লোনে দলবদলের বিষয়ে একমত হয় বার্সেলোনা ও লিভারপুল কর্তৃপক্ষ। বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবের স্তম্ভ হিসেবে যাকে বিবেচনা করা হতো, তাঁর এই হঠাৎ অ্যানফিল্ড যাত্রার পেছনে মূল কারিগর ক্লাবটির জার্মান কোচ হান্স ফ্লিক!


গত মঙ্গলবারই আরাউহোকে ডেকে পাঠায় বার্সা ম্যানেজমেন্ট ও কোচ। ফ্লিক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আসন্ন মৌসুমে শুরুর একাদশে আরাউহোর জায়গা নিশ্চিত নয় এবং তাঁকে বেঞ্চে বসেই বেশিরভাগ সময় কাটাতে হতে পারে। যদি তিনি নিয়মিত একাদশে খেলে পারফর্ম করতে চান, তবে তাঁর উচিত এমন কোনো ক্লাবে পাড়ি জমানো যারা তাঁকে নিয়মিত খেলার মিনিটের গ্যারান্টি দেবে।

কোচের এমন 'খোলামেলা আল্টিমেটামে' একটুও দ্বিধা করেননি উরুগুয়ান ডিফেন্ডার। নিজের সম্মানের খাতিরে এক মুহূর্ত সময় নষ্ট না করে ন্যু ক্যাম্পকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।

অন্যদিকে বেশ কিছুদিন ধরেই চরম রক্ষণাত্মক সংকটে ভুগছে লিভারপুল। দলের সেন্টার-ব্যাক পজিশনে অভিজ্ঞতার অভাবে হাঁসফাঁস করছিল তারা। ঠিক এমন সময়ে আরাউহোর মতো বিশ্বমানের ডিফেন্ডারের ফ্রি-এজেন্ট লোন চুক্তিতে ইতিবাচক সাড়া দেওয়া লিভারপুল শিবিরের জন্য মেঘ না চাইতেই জলের মতো উপহার হয়ে এসেছে!

ফ্লিকের শীতল আচরণের বদলা নিতে এবং অ্যানফিল্ডের ডিফেন্সকে একাই পাহারা দিতে আরাউহো এখন কতটা আগুন ঝরান, সেটাই দেখতে উন্মুখ হয়ে রয়েছে ফুটবল দুনিয়া!

তথ্যসূত্র: গোল ডটকম

একাত্তর/এআরএস
দলবদলের বাজারে আবারও বার্সেলোনার ডেরায় বড় ধরনের থাবা বসাল ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন! ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিসের দ্য প্রিন্সেসে পাড়ি জমানোর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন স্প্যানিশ...
ট্রান্সফার উইন্ডোর হাই-ভোল্টেজ নাটকের মাঝেই ইংলিশ ফুটবলে সবচেয়ে বড় ধামাকাটি আসতে যাচ্ছে মাঠের বাইরে থেকে! একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলের প্রায়...
ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর বেশি দিন বাকি নেই, কিন্তু গানার্স ডেরায় নতুন উইংগারের ক্ষুধা যেন কিছুতেই মিটছে না! আক্রমণভাগকে আরও ধারালো ও অপ্রতিরোধ্য করতে মিকেল আর্তেতা একজন ম্যাচ উইনারকে যেকোনো...
মাত্র ১৯ বছর বয়সেই সাফল্য, অর্থ আর খ্যাতি যেন ঝরে পড়ছে বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামালের ঝুলিতে! ইউরো ও বিশ্বকাপ জয়ের পর ঊনিশে পা দেয়া এই তারকা ফুটবলার এবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
দলবদলের বাজারে আবারও বার্সেলোনার ডেরায় বড় ধরনের থাবা বসাল ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন! ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিসের দ্য প্রিন্সেসে পাড়ি জমানোর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন স্প্যানিশ...
হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর