ছুটি ছেঁটে রিয়ালের অনুশীলনে ফিরলেন এমবাপে!

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম

ছুটি কাটানোর জন্য ইবিজা দ্বীপে গিয়েছিলেন, কিন্তু ফুটবলের প্রতি অদম্য টান আর কোচ জোসে মরিনহোর নতুন মিশনের তাড়নায় আর স্থির থাকতে পারলেন না কিলিয়ান এমবাপে! ছুটি দুই দিন আগেই একপ্রকার ছেঁটে ফেলে সোজা রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে হাজির ফরাসি মহাতারকা। ইবিজায় পিএসজির প্রাক্তন সতীর্থ আশরাফ হাকিমির সাথে ইউডি ইবিজার ফেসিলিটিতে ঘাম ঝরানোর পর এবার লস ব্লাঙ্কোসদের সাদা জার্সিতে নতুন মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছেন এমবাপে।

বিশ্বকাপে প্রতিটি মিনিট মাঠে লড়ে মানসিকভাবে কিছুটা ক্লান্ত থাকলেও, ছুটি কাটিয়ে এমবাপে এখন দারুণ চাঙ্গা! এমনকি নিজের ফ্যানবেস ও ‘প্রেমিকের দায়িত্ব’ সামলানোর পাশাপাশি খেলার প্রতি শতভাগ মনোযোগ ধরে রেখে ইতোমধ্যে ক্লাবের মেডিকেল টেস্টও সম্পন্ন করে ফেলেছেন তিনি।


সোমবার সকালেই ক্লাবের ড্রেসিংরুমে নতুন বস জোসে মরিনহোর সাথে লম্বা সময় আলোচনা করতে দেখা গেছে এমবাপেকে। পর্তুগিজ মাস্টারমাইন্ড খুব স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুমে রিয়ালের আক্রমণের প্রধান হাতিয়ার ও ‘রেফারেন্স পয়েন্ট’ হতে যাচ্ছেন এমবাপেই!

এখন স্কোয়াড পুরোপুরি পূর্ণ হতে শুধু জুড বেলিংহাম এবং অহেলিয়াঁ চুয়ামেনির ফিরে আসার অপেক্ষা। তাঁরা ফিরলেই মরিনহোর নতুন ‘গ্যালাকটিকো’ রিয়াল মাদ্রিদ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।

এমবাপ্পের সাথে সাথে সোমবার সকালে ভালদেবেবাসের মাঠে চমক দিয়েছেন রিয়ালের আরও দুই নতুন সাইনিং- মার্ক কুকুরেলা এবং ইব্রাহিমা কোনাতে।


বিশ্বকাপজয়ী কুকুরেলা:
স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা এই লেফট-ব্যাককে দলে পেয়ে উচ্ছ্বসিত রিয়াল সমর্থকরা। বার্সেলোনার অ্যাকাডেমিতে বেড়ে উঠলেও মরিনহোর পছন্দের তালিকায় থাকা এই তারকাকে রিয়ালের মূল লেফট-ব্যাক পজিশনের সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হিসেবে দেখা হচ্ছে।

কোনাতে’র ক্ষোভ মেটানোর মিশন: অন্যদিকে, লিভারপুলে এক হতাশাজনক বছর কাটানো এবং ফরাসি জাতীয় দলেও বেঞ্চে বসে থাকার ক্ষোভ এখন রিয়ালের হয়ে ঝাড়তে চান ইব্রাহিমা কোনাতে। রিয়ালের সেন্ট্রাল ডিফেন্সে নিজের শক্ত অবস্থান পুনর্দখল করতে তিনি একপায়ে খাড়া!

সব মিলিয়ে, মরিনহোর কড়া হেডমাস্টার সুলভ নজরদারি এবং এমবাপে-কুকুরেলা-কোনাতের মতো তারকাদের আগমনে সান্তিয়াগো বার্নাবেউয়ে নতুন এক আগুনে মৌসুমের কাউন্টডাউন শুরু হয়ে গেছে!

একাত্তর/এআরএস
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
খেলার মাঠের পারফর্ম্যান্সের পাশাপাশি ব্র্যাণ্ড ভ্যালু দিয়ে বিশ্ব ফুটবলে রাজত্ব করা কিলিয়ান এমবাপে এবার বুট স্পন্সরশিপে এক নজিরবিহীন ও চটকদার পদক্ষেপ নিতে যাচ্ছেন! রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড...
খেলার মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুই হাই-প্রোফাইল তারকাকে নিয়ে নতুন করে সরগরম পেজ সিক্স! একদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ গ্ল্যামারাস...
সান্তিয়াগো বার্নাবেউতে আবার ফুটবলের চেয়ে টাকার ঝনঝনানি আর মনস্তাত্ত্বিক ড্রামা তুঙ্গে! ব্রাজিলের ২৬ বছর বয়সী তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি নবায়ন ঘিরে রিয়াল মাদ্রিদ ও প্লেয়ারের...
শেখ হাসিনার সরকারের আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। 
সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। সাত দশমিক চার মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর