মরক্কোকে উড়িয়েই বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল!

নারী হাঙরের ভবিষ্যদ্বাণী

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মানেই কি শুধু মাঠের লড়াই আর প্রিয় দলের জার্সি গায়ে সমর্থকদের উন্মাদনা? একদমই না! বিশ্বকাপের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একের পর এক বিচিত্র ও রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির সেই ‘পল দ্য অক্টোপাস’-এর অতিপ্রাকৃতিক নিখুঁত ভবিষ্যদ্বাণীর কথা কারই বা মনে নেই? এবার ২০২৬ বিশ্বকাপের দামামা বাজতেই পলের সেই শূন্য রাজসিংহাসনে বসল এক হাঙর!


ব্রাজিলের রিও ডি জেনিরোর এক বিখ্যাত অ্যাকোয়ারিয়ামের বাসিন্দা ‘রিতিনহা’ নামের এক নারী হাঙর ফুটবল দুনিয়ায় জোর আলোড়ন সৃষ্টি করেছে। আসন্ন ফিফা বিশ্বকাপে সেলেসাওদের ভাগ্য নির্ধারণ করে দিয়ে রিতিনহা ভবিষ্যদ্বাণী করেছে, নিজেদের প্রথম ম্যাচে মরক্কোকে অনায়াসে গুঁড়িয়ে দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই অ্যাকোয়ারিয়ামের জল্লাদ এই জলচর জ্যোতিষীর এমন ‘কনফিডেন্ট’ রায় দেখে ব্রাজিলিয়ান সমর্থকদের খুশির পারদ এখন তুঙ্গে। অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষের তৈরি বিশেষ পদ্ধতিতে রিতিনহার সামনে দুই দলের ফ্ল্যাগ বা খাবার রাখা হলে, সে কোনো দ্বিধা না রেখেই ব্রাজিলের পক্ষে নিজের রায় দেয়।


মরক্কো গত বিশ্বকাপে সেমিতে উঠে বিশ্বকে চমকে দিলেও, রিতিনহার গণনা যদি সত্যি হয়, তবে আফ্রিকান লায়ন্সদের হারিয়ে সাম্বা ম্যাজিকেই মিশন শুরু করতে যাচ্ছে নেইমার-ভিনিসিয়াসদের দেশ। এখন দেখার বিষয়, সমুদ্রের এই হিংস্র ভবিষ্যৎদ্রষ্টা তকমা পাওয়া রিতিনহা শেষ পর্যন্ত অক্টোপাস পলের মতোই ১০০ ভাগ সফল হতে পারে নাকি প্রথম ম্যাচেই তার এই ‘হাঙর-পুরাণ’ ভেস্তে যায়! তবে ম্যাচের আগে ড্রেসিংরুমে যে এই খবর সেলেসাওদের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

এআরএস
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর