স্পেনকে একাই রুখে দেয়া কে এই ভোজিনহা?

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

ফিফা বিশ্বকাপে সোমবার রাতে এইচ-গ্রুপের উদ্বোধনী ম্যাচেই ফুটবল ইতিহাস দেখল শতাব্দীর অন্যতম বড় ও ঝাঁঝালো এক অঘটন। ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এবং টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে ০-০ গোলে রুখে দিয়েছে, ৬৭ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা বিশ্বকাপের নবাগত আফ্রিকান দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে! যাকে বলা হচ্ছে এবারের আসরের সবচেয়ে বড় অঘটন।

আটলান্টার মাঠে স্পেনের বিশ্বসেরা তারকাদের একের পর এক আক্রমণ যেভাবে বুক চিতিয়ে একাই নস্যাৎ করে দিয়েছেন কেপ ভার্দের চল্লিশর্ধো গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াস, ওরফে ভোজিনহা, তা এক কথায় অবিশ্বাস্য। ম্যাচের পর ফুটবলবিশ্বের নতুন নায়ক এখন এই ৪০ বছর বয়সী 'দাদু'।


ম্যাচ শুরুর আগে অপ্টা সুপারকম্পিউটার স্পেনের জয়ের সম্ভাবনা দেখিয়েছিল ৮৭.২ শতাংশ, আর কেপ ভার্দের ড্র করার সুযোগ ছিল মাত্র ৮.১ শতাংশ। কিন্তু সব হিসেব-নিকেশ ওলটপালট করে ভোজিনহা একাই করলেন সাতটি অবিশ্বাস্য সেভ (যার মধ্যে ৬টিই বক্সের ভেতর থেকে), তাই ম্যাচ সেরাও তিনি।

কেপ ভার্দের সাও ভিসেন্তে দ্বীপে জন্ম নেওয়া এই গোলরক্ষকের নামের পেছনে রয়েছে দারুণ এক গল্প। ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি রাইট-ব্যাক 'জোসিমার'-এর খেলা দেখে মুগ্ধ হয়ে তাঁর বাবা ছেলের নাম রেখেছিলেন জোসিমার। তবে, বিশ্ব তাঁকে চেনে 'ভোজিনহা' নামে, যার অর্থ 'দিদিমা বা নানীমণি'।


ছোটবেলায় মা-বাবা কাজে ব্যস্ত থাকায় ভোজিনহা বড় হয়েছেন দাদা-দাদীর কাছে। পাড়ার বড় ছেলেদের সাথে রাস্তায় ফুটবল খেলার সময় হেরে গেলে বা ফাউলের শিকার হলে তিনি কেঁদে বাড়ি ফিরতেন। তখন বড় ছেলেরা তাকে খেপিয়ে বলত, যা, তোর দাদীর কাছে গিয়ে নালিশ কর! সেই থেকে তাঁর নাম হয়ে যায় ভোজিনহা। পরবর্তীতে পেশাদার ফুটবলার হওয়ার পর একই নামের অন্য গোলরক্ষকের সাথে বিভ্রান্তি এড়াতে এই ডাক নামটিকেই নিজের জার্সির পেছনে বেছে নেন তিনি।

ভোজিনহা কোনো কোটিপতি ফুটবলার নন। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে পাদপ্রদীপের আলো থেকে দূরে থেকে খেলেছেন অ্যাঙ্গোলা, মলদোভা, সাইপ্রাস, স্লোভাকিয়া এবং পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাবে। মাত্র কয়েক সপ্তাহ পর ক্লাবের সাথে তাঁর চুক্তি শেষ হতে চলেছে, আর ফুটবল বাজারে তাঁর মূল্য মাত্র ৫০ হাজার ইউরো! অথচ দেশের হয়ে ৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফুটবলার কেপ ভার্দের কাছে অমূল্য সম্পদ।


ম্যাচ শেষে আটলান্টার মাঠে কান্নায় ভেঙে পড়েন ভোজিনহা। তবে সেই কান্না শুধু আনন্দের ছিল না, ছিল এক বুক যন্ত্রণার। ম্যাচ শেষে তিনি বলেন, আমি সারা জীবন এই একটা স্বপ্নের জন্য খেটেছি। আমাদের দেশের অনেক প্রজন্ম এই স্বপ্ন দেখেও, তা ছুঁতে পারেনি, আজ তা সত্যি হলো। আমি কাঁদছিলাম কারণ আমার দাদু-দাদী, যারা আমার সব ছিলেন, আজ বেঁচে থাকলে আমাকে বিশ্বকাপে খেলতে দেখতেন। আর আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, ভিসার চড়া ফিস এবং সময়মতো টাকা জোগাড় করতে না পারায় মা গ্যালারিতে থাকতে পারেননি।

ভোজিনিয়ার এই আবেগ ছুঁয়ে গেছে পুরো ইন্টারনেট দুনিয়াকে। বিশেষ করে ব্রাজিলের বিখ্যাত কাজেটিভি সহ বিভিন্ন স্পোর্টস পেজের এক মহোৎসবের কল্যাণে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভোজিনহার ইনস্টাগ্রাম ফলোয়ার ৫০ হাজার থেকে লাফিয়ে ৬০ লাখ (৬ মিলিয়ন) ছাড়িয়ে গেছে!


৪০ বছর ১২ দিন বয়সে বিশ্বকাপের মঞ্চে অভিষেক ঘটিয়ে ভোজিনহা এখন টুর্নামেন্টের ইতিহাসে কোনো দেশের অভিষেক ম্যাচে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলারের বিশ্বরেকর্ড গড়লেন। অন্যদিকে, ১৭১ কোটি ইউরোর স্প্যানিশ ফুটবল দল কেপ ভার্দের গোলপোস্টে মোট ২৭টি শট নিয়েও ভোজিনহার দেয়াল ভাঙতে পারেনি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে গোল না পেয়ে স্পেনের এটিই সর্বোচ্চ শট নেওয়ার যৌথ রেকর্ড। ৭১ মিনিটে ইনজুরি কাটিয়ে লামিন ইয়ামাল মাঠে নামলেও কাজের কাজ কিছুই হয়নি।

এমন লজ্জাজনক শুরুর পরও অবশ্য প্যানিক বা আতঙ্কিত হতে রাজি নন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। শান্ত থেকে তিনি বলেন, এই দলটির ওপর আমার পুরো ভরসা আছে। আমরা টানা ৩২ ম্যাচে অপরাজিত। বিশ্বকাপ খুবই কঠিন এবং এখানে সমতা অনেক বেশি। কেপ ভার্দে আমাদের চেয়ে স্পষ্ট পিছিয়ে থেকেও নিজেদের কাজটা নিখুঁতভাবে করেছে। তবে মাথা গরম করার কিছু নেই, টুর্নামেন্ট অনেক লম্বা এবং আমাদের মাথায় এখনো ৭টি ম্যাচ খেলার পরিকল্পনা ঘুরছে।

আগামী রোববার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্পেনের প্রতিপক্ষ সৌদি আরব, আর কেপ ভার্দে মুখোমুখি হবে লুই সুয়ারেজের দেশ উরুগুয়ের। তবে পরবর্তী ম্যাচে যাই ঘটুক না কেন, ৪০ বছর বয়সী এই 'ফুটবল যাযাবর' ভোজিনহা ইতিমধ্যেই বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে নিয়েছেন।

এআরএস
কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর ভোর সাতটায় আবারও বিশ্বমঞ্চে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে...
বিশ্বমঞ্চে বুধবার জে-গ্রুপের দ্বিতীয় ম্যাচে এক নতুন রূপকথার জন্ম হতে যাচ্ছে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের চিতা ‘অস্ট্রিয়া’ এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো...
চার বছর আগে কাতার বিশ্বকাপের সেই জাদুকরী রাতে সোনালী ট্রফিতে লিওনেল মেসি যখন চুমু খেলেন, তখন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী ভেবে নিয়েছিলেন, ফুটবল মহাকাব্যের শেষ মধুরতম অধ্যায় বুঝি লেখা হয়ে গেছে।...
কাতার বিশ্বকাপ ফুটবল আসরের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর, আবারও একই মঞ্চে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার সকাল ৭টায় কানসাস সিটির মাঠে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হলেও, এর স্থায়িত্ব এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে গভীর সংশয়...
কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর ভোর সাতটায় আবারও বিশ্বমঞ্চে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে...
বিশ্বমঞ্চে বুধবার জে-গ্রুপের দ্বিতীয় ম্যাচে এক নতুন রূপকথার জন্ম হতে যাচ্ছে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের চিতা ‘অস্ট্রিয়া’ এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর