জর্ডানে খেলা দেখার উন্মাদনায় প্রাণ গেল একজনের!

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

মাঠের লড়াইয়ে আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় তো নিয়েছেই, কিন্তু মাঠের বাইরের এক চরম ট্র্যাজেডিতে স্তব্ধ হয়ে গেছে পুরো জর্ডান। গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগ করতে রাজধানী আম্মানের একটি চত্বরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। খেলা দেখার সেই উন্মাদনা রূপ নেয় এক ভয়াবহ হুড়োহুড়িতে। আর এই মর্মান্তিক ঘটনায় একজন নিহত এবং অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।

পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের মুখপাত্র আমের আল সারতাউই জানিয়েছেন, বিশৃঙ্খলার খবর পেয়েই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায় এবং নয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। দুর্ভাগ্যবশত, একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি আটজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। কী কারণে হঠাৎ এই হুড়োহুড়ি আর বিশৃঙ্খলার সৃষ্টি হলো, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

চলতি বিশ্বকাপে জর্ডানের ম্যাচগুলোকে কেন্দ্র করে দেশের উত্তর প্রান্তের জেরাশ থেকে শুরু করে দক্ষিণের পেত্রা ও আকাবার মতো শহরগুলোর উন্মুক্ত চত্বরে বড় পর্দায় খেলা দেখার এমন বিশাল আয়োজন খুবই সাধারণ বিষয় ছিল। অন্য শহরগুলোতে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে খেলা দেখা হলেও আম্মানের রাতটি বিষাদে ছেয়ে গেছে। টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে যাওয়া জর্ডান আগামী রোববার সকার ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্ত্বনার খোঁজে মাঠে নামবে আর্জেন্টিনার বিরুদ্ধে। তবে, মাঠের সেই লড়াইয়ের আগেই আম্মানের এই ট্র্যাজেডি জর্ডানিয়ানদের ফুটবল উৎসবের রঙ পুরোপুরি ফ্যাকাশে করে দিল।

 

একাত্তর/এআরএস
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল...
মঙ্গলবার ভোর চারটার দিকে যখন রেফারি শেষ বাঁশি বাজালেন, ঘড়ির কাঁটা আর সাধারণ কর্মদিবসের তোয়াক্কা না করেই এক নজিরবিহীন উন্মাদনায় মেতে উঠল পুরো নরওয়ে!
ফিফা ফুটবল বিশ্বকাপের কে-গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মেক্সিকোর গুয়াদালাহারার মাঠে বুধবার সকাল ৮টায় মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। ২০১৮ সালের পর প্রথম বিশ্বমঞ্চে ফিরেই...
ফুটবল খেলায় ‘বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া’ প্রবাদটি যেন বারবার সত্যি হয়ে ধরা দেয়। তবে, ২০২৬ সালের চলতি বিশ্বকাপ এই আবেগ আর উত্তরাধিকারের গল্পে এক অনন্য মাত্রা যোগ করেছে। মাঠের লড়াই তো চলছেই, কিন্তু...
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল...
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে সরকার বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও...
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর