সেনেগাল বধের পর রাজাকে ঘুমাতে দিল না নরওয়েজিয়ানরা!

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

মঙ্গলবার ভোর চারটার দিকে যখন রেফারি শেষ বাঁশি বাজালেন, ঘড়ির কাঁটা আর সাধারণ কর্মদিবসের তোয়াক্কা না করেই এক নজিরবিহীন উন্মাদনায় মেতে উঠল পুরো নরওয়ে!

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘আই’ -এর এক রুদ্ধশ্বাস থ্রিলারে আফ্রিকান সিংহ সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ের ফুটবল দল। আর, এই ঐতিহাসিক জয়ের পরেই রাজধানী অসলোর রাজপথ রূপ নেয় এক অবিস্মরণীয় উৎসবের নগরীতে।

ফুটবল জ্বরে কাঁপতে থাকা হাজার হাজার উত্তেজিত সমর্থক সাতসকালে ঘুম থেকে ওঠার চিন্তা ভুলে সরাসরি হানা দেয় ৮৯ বছর বয়সী রাজা পঞ্চম হ্যারাল্ডের প্রাসাদের সামনে।


অসলোর প্রধান সড়ক ধরে মার্চ করতে করতে উন্মাতাল ভক্তরা স্লোগান দিতে থাকে, আজ আমরা রাজাকে ঘুম থেকে জাগিয়েই ছাড়ব! প্রাসাদের চত্বরে পৌঁছে শত শত সমর্থক মাটিতে বসে ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’  বা নৌকা বাইচের কায়দায় গর্জন করতে করতে উদযাপন শুরু করে।

এই ফুটবল-উন্মাদনায় রাজা ও রানী সোনিয়া ঘুম থেকে জেগে উঠেছিলেন কি না, কিংবা বুড়ো রাজা গভীর রাত জেগে খেলা দেখছিলেন কি না, তা নিয়ে রাজপ্রাসাদ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।

তবে রাজপরিবারের পক্ষ থেকে মুচকি হেসে শুধু জানানো হয়েছে, গত রাতে ফুটবল দলের এই মহাকাব্যিক জয়ে পুরো দেশের মতো রাজপরিবারও সমানভাবে আনন্দিত ও গর্বিত। কর্মদিবসের সকালে ঘুম হারাম করে রাজাকে পার্টির সঙ্গী বানানোর এমন পাগলামি শুধু ফুটবল বলেই হয়তো সম্ভব!

একাত্তর/এআরএস
নানা সমালোচনা, বেডের সংকট আর পরিবহন ব্যবস্থার হযবরল পরিস্থিতির মধ্য দিয়েই অবশেষে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬-এর। রোববার, জমকালো সমাপনী আয়োজনের মধ্য দিয়ে ১৬ দিনের এই মেগা ক্রীড়া যজ্ঞের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর