আর্জেন্টিনা-ব্রাজিলকে নিয়ে যা জানালো সুপারকম্পিউটার

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে এবার শুরু হলো নকআউটের বাঘে-মহিষে লড়াই। আর এই দ্বিতীয় পর্ব বা শেষ বত্রিশের উত্তেজনা মাঠে গড়ানোর আগেই ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে বিখ্যাত ডাটা অ্যানালাইসিস প্ল্যাটফর্ম ‘অপ্টা’ সুপারকম্পিউটার।

প্রায় ১০ কৃত্রিম সিমুলেশন চালিয়ে এই যন্ত্রদানব বের করেছে কোন দলের শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা কতটুকু। এর আগে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে এই সুপারকম্পিউটারের ৫৬% সম্ভাবনার নিখুঁত ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল। তাই ফুটবল ভক্তরা এবারও হিসাবটা বেশ সিরিয়াসলিই নিচ্ছেন!

অপ্টার চুলচেরা বিশ্লেষণে সবচেয়ে স্বস্তিতে আছে লিওনেল মেসির দল। নবাগত দল কেপ ভার্দের বিরুদ্ধে আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা আকাশচুম্বী ৮৭.৮৭%, যেখানে আফ্রিকান দলটির সম্ভাবনা মাত্র ১২.১৩%! পুরো শেষ বত্রিশের লড়াইয়ে এটিই কোনো দলের একক আধিপত্যের সর্বোচ্চ পরিসংখ্যান।

অন্যদিকে, জাপানের বিরুদ্ধে মাঠে নামার আগে পেন্টাজয়ী বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য সুখবর দিচ্ছে অপ্টা। সামুরাই ব্লুদের ৩০.৫৫% সম্ভাবনার বিপরীতে সেলেসাওদের শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। তবে এই সুপারকম্পিউটার টুর্নামেন্টের হট ফেভারিট হিসেবে বেছে নিয়েছে স্পেনকে।

যদিও ব্রাজিলের গেটুলিও ভার্গাস ফাউন্ডেশ স্পেনের ট্রফি জয়ের সম্ভাবনা ১৫.৫৭% এবং নেইমারের ব্রাজিলের সম্ভাবনা মাত্র ৪.৬৮% দেখাচ্ছে। তবে, ব্রাজিলেরই এক বিখ্যাত গণক বা ‘বিশ্বকাপ ভবিষ্যৎদ্রষ্টা’ আবার এই হিসাব মানতে নারাজ; তাঁর মতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালই এবার কাপ নেবে, স্পেন হবে রানার্সআপ আর ব্রাজিল নাকি সেমিফাইনালের আগেই পটল তুলবে!

অপ্টার মতে, এবারের নকআউটে সবচেয়ে হাড্ডাহাড্ডি এবং সমানে-সমানে লড়াই হবে মিশর ও অস্ট্রেলিয়ার মধ্যে, যেখানে মো সালাহদের মিশর ৫৪.৩৪% এবং অস্ট্রেলিয়া ৪৫.৬৬% সম্ভাবনা নিয়ে লড়বে।

এক নজরে দেখে নেওয়া যাক সুপারকম্পিউটারের চোখে শেষ ৩২-এর বাকি দলগুলোর কার ভাগ্য কতটা সুপ্রসন্ন:

জার্মানি ৮০.৪৯% সম্ভাবনা নিয়ে প্যারাগুয়েকে (১৯.৫১%) খড়কুটোর মতো উড়িয়ে দেয়ার অপেক্ষায়। নেদারল্যান্ডস (৬০.৩২%) ও মরক্কোর (৩৯.৬৮%) লড়াইয়ে ডাচরাই ফেভারিট। আইভরি কোস্টের (৩১.৯৫%) স্বপ্ন গুঁড়িয়ে শেষ ১৬-র টিকিট কাটতে পারে নরওয়ে (৬৮.০৫%)।

এছাড়া কিলিয়ান এমবাপের ফ্রান্স ৮৩.২৮% সম্ভাবনা নিয়ে সুইডেনকে (১৬.৭২%) এবং কেইনের ইংল্যান্ড ৮২.২৫% সম্ভাবনা নিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে (১৭.৭৫%) বিদায় করার প্রহর গুনছে।

বাকি ম্যাচগুলোর মধ্যে মেক্সিকো ৬০.১৯% বনাম ইকুয়েডর ৩৯.৮১%, বেলজিয়াম ৫৬.৬৭% বনাম সেনেগাল ৪৩.৩৩%, মার্কিন যুক্তরাষ্ট্র ৭৮.৪৪% বনাম বসনিয়া ২১.৫৬%, এবং শক্তিশালী স্পেন ৮৩.১৪% সম্ভাবনা নিয়ে অস্ট্রিয়াকে (১৬.৮৬%) গুঁড়িয়ে দিতে প্রস্তুত।

সিআরসেভেনের পর্তুগাল ৬৭.৩০% সম্ভাবনা নিয়ে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে (৩২.৭০%) বিদায় করতে পারে। সুইজারল্যান্ড ৬৪.৯০% বনাম আলজেরিয়া ৩৫.১০% এবং কলম্বিয়া ৭৪.৫৮% সম্ভাবনা নিয়ে ঘানাকে (২৫.৪২%) বিদায়ের টিকিট হাতে ধরিয়ে দিতে পারে।

সুপারকম্পিউটারের এই জটিল গাণিতিক হিসাব মাঠের ফুটবলে কতটা হুবহু মেলে, নাকি আন্ডারডগরা সব হিসাব উল্টে দিয়ে ফুটবল রোমাঞ্চের নতুন রূপ লেখে, তা দেখার জন্যই এখন চাতক পাখির মতো চেয়ে আছেন ফুটবলপ্রেমীরা!

একাত্তর/এআরএস
হিউস্টনের মাঠে রাতে জাপানের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটেই বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট কাটতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ইতিহাস আর সাম্প্রতিক অতীত সেলেসাওদের মনে এক তীব্র কাঁপুনি ধরিয়ে...
ফিফা বিশ্বকাপের নকআউটের প্রথম পর্বের মঞ্চেই দেখা মিলছে এক পরম কাঙ্ক্ষিত ব্লকবাস্টার ধামাকার! মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ৭টায় যখন ফুটবলীয় যুদ্ধংদেহী মনোভাব নিয়ে মুখোমুখি হবে...
২০১৪ সালের সেই ঐতিহাসিক মারাকানা ফাইনালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট মঞ্চে পা রাখছে জার্মানি। মাঝে দীর্ঘ এক যুগ কেটে গেছে গ্রুপ পর্বের ব্যর্থতার চোরাবালিতে। অবশেষে সেই গেরো ছুটেছে। তবে এবারের শেষ...
এবারের বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাতে যখন ব্রাজিল ও জাপান মুখোমুখি হচ্ছে, তখন মাঠের ফুটবল ছাপিয়ে এক চরম বিতর্ক বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচ...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর