বেকার যুবকের হাতেই নরওয়ের কপাল খুললো!

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

ব্রাজিলের হেক্সা স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে নরওয়ে যখন ২-১ ব্যবধানে জয়োল্লাস করছে, তখন স্পটলাইটের পুরোটা জুড়ে শুধুই আর্লিং হলান্ডের চওড়া হাসি। কিন্তু ফুটবল বোদ্ধারা খুব ভালো করেই জানেন, মেটলাইফ স্টেডিয়ামে হলান্ডের সেই জোড়া গোলের রূপকথা লেখার অনেক আগেই নরওয়ের জন্য জয়ের মঞ্চটা একাই প্রস্তুত করেছিলেন অন্য একজন। তিনি ৩৫ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ওরিয়ান ন্যালান্ড।

ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণ একাই নসাৎ করে দেওয়া এবং ব্রুনো গিমারায়েসের সেই ভাগ্যনির্ধারক পেনাল্টি সেভ করা ন্যালান্ডের গল্পটা যেকোনো হলিউড সিনেমাকেও হার মানায়। কারণ, বিশ্বকাপের মতো মহমঞ্চে ব্রাজিলের যমদূত বনে যাওয়া এই গোলকিপার আদতে একজন ‘বেকার’ বা চুক্তিহীন ফুটবলার!


ইউরোপীয় মৌসুমের শেষে স্প্যানিশ ক্লাব সেভিয়ার সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ন্যালান্ড যখন বিশ্বকাপে আসেন, তখন তাঁর নামের পাশে লেখা ছিল ‘ফ্রি এজেন্ট’। অর্থাৎ, বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়াই করা এই তারকার কোনো ক্লাবই ছিল না! এই অদ্ভুত ও নজিরবিহীন পরিস্থিতির কারণে নরওয়ের নিজেদের দেশের গণমাধ্যমই ন্যালান্ডের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। দেশের একাংশের মিডিয়া তো এতটাই ক্ষুব্ধ ছিল যে, তারা ইসরাইলে জন্ম নেয়া রুশ নাগরিক ও বোডো-গ্লিমটের কিপার নিকিতা হাইকিনকে তড়িঘড়ি করে নাগরিকত্ব দিয়ে ব্রাজিলের বিরুদ্ধে নামানোর দাবি পর্যন্ত তুলেছিল!

সেভিয়ায় নতুন আর্জেন্টাইন কোচ মাতিয়াস আলমেইদা আসার পর বেনফিকার সাবেক কিপার ওডিসিয়াস ভ্লাচোডিমোসকে একাদশে নেওয়ায় ন্যালান্ডের জায়গা হয়েছিল বেঞ্চে। আন্দালুসিয়ার ক্লাবটিতে তিন মৌসুমে মাত্র ৫৬টি ম্যাচ খেলা এই অভিজ্ঞ কিপারের ওপর অবশ্য অন্ধ ভরসা রেখেছিলেন নরওয়ে কোচ স্টালে সোলবাকেন। গত মার্চে আতলেতিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকার আলেকজান্ডার সরলথও ন্যালান্ডের পক্ষে সাফাই গেয়ে বলেছিলেন, ও মানসিকভাবে ভীষণ শক্তিশালী। সেভিয়ায় ম্যাচ না খেললেও দেশের জার্সিতে ও-ই সেরা। আর সরলথের সেই ভবিষ্যদ্বাণীই আজ অক্ষরে অক্ষরে সত্যি হলো।

চলতি বিশ্বকাপে একের পর এক বাজিমাত করছেন ন্যালান্ড। শেষ বত্রিশের ম্যাচে আইভরি কোস্টের আমাদ দিয়ালোর এক বুলেট গতির ফ্রি-কিক রুখে দিয়ে দলকে বাঁচিয়েছিলেন। আর ব্রাজিলের বিপক্ষে তো নিজের পারফরম্যান্সকে নিয়ে গেলেন অতিমানবীয় স্তরে। প্রথমার্ধে যখন ম্যাচ ০-০, তখন ব্রুনোর পেনাল্টি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়ে ব্রাজিলকে স্তব্ধ করে দেন তিনি।


এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে নেইমার যখন দ্বিতীয় পেনাল্টিটি নিতে আসছিলেন, তখন ন্যালান্ড মেতে ওঠেন এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলায়। নেইমারের মনঃসংযোগ নষ্ট করতে গোললাইনের সামনে দাঁড়িয়ে নানা অঙ্গভঙ্গি ও স্লেজিং করতে থাকেন তিনি।

নেইমার অবশ্য সেই স্নায়ুযুদ্ধে গোল করে ব্যবধান কমালেও ন্যালান্ডের তাতে কিচ্ছু যায় আসেনি। ম্যাচ শেষে মিক্সড জোনে হাসিমুখে এই বেকার নায়ক বলেন, ম্যাচ যখন ০-০, তখন প্রথম পেনাল্টিটা সেভ করা দারুণ একটা মুহূর্ত ছিল। আর দ্বিতীয় পেনাল্টির সময় আমি নেইমারের মাথায় ঢুকে ওর মনোযোগ নষ্ট করার চেষ্টা করছিলাম। ও আমার কথার জবাবে কী বলেছে তাতে কিছু যায় আসে না। নেইমার ওই ব্যক্তিগত দ্বৈরথটা জিতে নিয়েছে এবং ও খুব ভালো শট মেরেছে। তবে, সবচেয়ে বড় কথা হলো, ম্যাচটা আমরাই জিতে কোয়ার্টারে যাচ্ছি!

ফুটবলে আসার আগে ন্যালান্ড নরওয়ের জনপ্রিয় খেলা হ্যান্ডবল এবং স্কিইংয়েও দারুণ পারদর্শী ছিলেন। বিশ্লেষকদের মতে, হ্যান্ডবল খেলার সেই অভিজ্ঞতা ও শারীরিক কাঠামোর কারণেই গোলপোস্টের নিচে তাঁর রিফ্লেক্স বা প্রতিক্রিয়া দেখানোর গতি এত ক্ষীপ্র। বিশ্বকাপে চার ম্যাচে ৯টি দুর্দান্ত সেভ, ব্রাজিলের বিরুদ্ধে আসরে সেরা একক গোলকিপিং পারফরম্যান্স উপহার দেয়ার পর একটা বিষয় নিশ্চিত, বিশ্বকাপের পর এই ‘বেকার’ তারকাকে দলে ভেড়াতে ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে এখন রীতিমতো কাড়াকাড়ি লেগে যাবে!

তথ্যসুত্র: গ্লোবো স্পোর্টস

একাত্তর/এআরএস
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
ব্রাজিলিয়ান ফুটবলের এক সোনালী ও বর্ণিল অধ্যায়ের এমন ট্র্যাজিক অবসান হয়তো কোনো ফুটবলপ্রেমীই কল্পনা করেননি। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে সেলেসাওদের বিদায়ের ক্ষতের মাঝেই ফুটবল...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায়ের পর তৈরি হওয়া চরম বিতর্কের মুখে অবশেষে নীরবতা ভাঙলেন সেলেসাওদের সবচেয়ে বড় পোস্টার বয় ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ যখন ০-০ গোলে সমতায়,...
ব্রাজিলকে ২-১ গোলে বিদায় করে নরওয়ে যখন প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার ঐতিহাসিক আনন্দ উদযাপন করছে, তখন মাঠের সব আলো কেড়ে নিয়েছেন জোড়া গোলের নায়ক আর্লিং হালান্ড। তবে, এই...
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু , রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর