ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বড়োসড়ো এক নাটকের জন্ম দিলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে ও ফিফাকে দেওয়া চাপের মুখে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে সোমবার রাতে সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামতে পারবেন ইনফর্ম এই ফরোয়ার্ড।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করতে গত বুধবার থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে তিনবার ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, সঠিক কাজটি করার জন্য এবং একটি বড়ো অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ!

ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে, তারা ফিফা শৃঙ্খলাবিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী বালোগুনের লাল কার্ডের শাস্তি স্থগিত করেছে। নিয়ম অনুযায়ী তিনি এক বছরের জন্য পর্যবেক্ষণ বা ‘প্রবেশনাল পিরিয়ড’-এ থাকবেন। এই সময়ের মধ্যে একই ধরনের আচরণ করলে শাস্তিটি পুনরায় কার্যকর হবে।

ফিফার এই নাটকীয় সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ)। এক বিবৃতিতে তারা জানায়, লাল কার্ডের সরাসরি শাস্তি এভাবে স্থগিত করা ফিফার নিজস্ব বিধিমালার পরিপন্থি। বেলজিয়াম দল এখন সব ধরনের আইনি বিকল্প খতিয়ে দেখছে। বেলজিয়ামের ম্যানেজার রুডি গার্সিয়া ফিফার এই পদক্ষেপকে ‘এপ্রিল ফুলস ডে’-র রসিকতার সঙ্গে তুলনা করে বলেন, আমি জানতাম না যে ফিফার কাছে পাঁচ জুলাই মানে এক এপ্রিল। এই সিদ্ধান্ত ফুটবলের সততা ও নৈতিকতাকে নষ্ট করেছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সাধারণ ফুটবলপ্রেমীরা। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন অপেশাদার আচরণ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ট্রাম্প ও ফিফার এমন কর্মকাণ্ডকে পাড়া-মহল্লার ফুটবল টুর্নামেন্টের সঙ্গে তুলনা করছেন অনেকে। ফেসবুকে অনেক বাংলাদেশি ফুটবল ভক্তকে মন্তব্য করতে দেখা গেছে, ‘পাড়া-মহল্লার খেলার কমিটির টিমও কি এমন কাজ করে? যা ট্রাম্প আর ফিফা মিলে করে দেখালো!’ একটি বৈশ্বিক টুর্নামেন্টে রাজনৈতিক প্রভাবে নিয়মনীতি এভাবে ভেঙে ফেলায় খোদ দেশের ক্রীড়ামোদীরাও ফিফার সততা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। আরও প্রশ্ন উঠছে, খেলার আগেই এমন স্বজনপ্রীতি, মাঠে কী হবে?

অবশ্য মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো ফিফার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে বালোগুনকে দেওয়া লাল কার্ডটিকে ‘সম্পূর্ণ অন্যায্য’ দাবি করে তিনি বলেন, যারা খেলাটিকে ভালোবাসেন এবং সততার ওপর আস্থা রাখেন, তারা সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। ডিফেন্ডার ক্রিস রিচার্ডস জানান, অনুশীলনে যাওয়ার পথে টিম বাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারা বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর পান, যা পরে ফেডারেশন নিশ্চিত করে।

গত বুধবার শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের সঙ্গে একটি সংঘর্ষে ভিএআরের সহায়তায় বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। চলতি বিশ্বকাপে তিন ম্যাচে তিন গোল করা বালোগুনের ফেরা ২০০০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিশাল এক স্বস্তি নিয়ে এলো।

একাত্তর/এসি
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বহু বিতর্কিত ‘বিশ্বকাপ সত্ত্ব বিক্রির পরিকল্পনা’ নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করার কয়েক সপ্তাহের মাথায় চাকরি হারিয়েছেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও)...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে টালমাটাল অবস্থায় থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঢাল হয়ে এবার মাঠে নামলেন সাবেক নিউইয়র্ক মেয়র রুডি জুলিয়ানির ছেলে এবং সদ্য সমাপ্ত বিশ্বকাপের হোয়াইট হাউস...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর