বিশ্বকাপ না জিতেও কত কোটি টাকার মালিক নেইমার?

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো সেলেসাওরা।

মেটলাইফ স্টেডিয়ামে বিদায়ের সেই কালো রাতে কান্নায় ভেঙে পড়ে গ্লোবো’কে নেইমার বলেন, আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু এখন সব শেষ। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম। তবে, ব্রাজিলের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে সেই কাঙ্ক্ষিত সোনার বিশ্বকাপ ট্রফিটি ছোঁয়া না হলেও, মাঠ এবং মাঠের বাইরের বাণিজ্যে নেইমার যে আস্ত এক ‘সোনার খনি’, তা ২০২৬ সালের নতুন পরিসংখ্যানই বলে দিচ্ছে!


‘সেলিব্রেটি নেট ওর্থ’-এর সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে এসে নেইমারের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ হাজার কোটি টাকা! অন্যদিকে তাঁর ক্যারিয়ারের মোট আয় ইতিমধ্যে ৭০০ মিলিয়ন ডলারের আকাশচুম্বী মাইলফলক ছাড়িয়ে গেছে।

সান্তোস, বার্সেলোনা, পিএসজি আর আল হিলালের মতো জায়ান্ট ক্লাবগুলো থেকে পাওয়া মোটা অঙ্কের বেতন আর ট্রান্সফার বোনাসই তাঁর এই বিপুল ধনসম্পদের মূল ভিত্তি। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে গিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় বনে যাওয়া নেইমার প্রতি বছর শুধু বেতন বাবদই পকেটে পোরেন ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার!

তবে ফুটবল পিচের বাইরেও নেইমারের উপার্জনের চাকা ঘোরে রকেটের গতিতে। স্পোর্টস ব্র্যান্ড ‘পুমা’-র সাথে তাঁর দীর্ঘমেয়াদী চুক্তি থেকেই প্রতি বছর উড়ে আসে প্রায় ৩০ মিলিয়ন ডলার! এছাড়াও রেড বুল, বিটস বাই ড্রে, ব্লেজ ক্যাসিনো, পোকারস্টারস এবং রিপ্লে জিন্সের মতো ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনী মুখ তিনি।


এখানেই শেষ নয়, নেইমার একজন চতুর ব্যবসায়ীও বটে। রিয়েল এস্টেট, ইস্পোর্টস এবং ডিজিটাল মিডিয়াতেও রয়েছে তাঁর বিশাল বিনিয়োগ। এমনকি আজ, অর্থাৎ ২০২৬ সালের ৬ জুলাইয়ের হিসাব অনুযায়ী, তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাই ৮.৫৬ মিলিয়নের ঘরে!

ব্রাজিলের হলুদ জার্সিকে চিরতরে বিদায় জানালেও, ফুটবলকে এখনই বিদায় বলছেন না ৩৪ বছর বয়সী এই তারকা। নিজের শৈশবের ক্লাব সান্তোস এফসির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি এবং মৌসুম ধরে ধরে নিজের ভবিষ্যৎ মূল্যায়ন করবেন। আন্তর্জাতিক ট্রফির ট্র্যাজেডিতে নেইমারের চোখ দিয়ে জল ঝরলেও, তাঁর রাজকীয় ব্র্যান্ড ভ্যালু আর কোটি কোটি ডলারের সাম্রাজ্য কিন্তু জানান দিচ্ছে, মাঠে ট্রফি না পেলেও জীবনের খেলায় তিনি এক পরম বিজয়ী!

তথ্যসুত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর