রশিদকে টপকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আবরার

ব্যাটিংয়ে কিষাণের রাজত্ব

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ স্থান দখল করেছেন পাকিস্তানের তরুণ লেগ স্পিনার আবরার আহমেদ। ভারতের মাটিতে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪ উইকেট নিতে ১১৩ রান খরচ করায় পারফরম্যান্সের বিচারে এক ধাপ অবনতি ঘটেছে রশিদের, যার ফলে শীর্ষস্থান হারাতে হলো তাকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ টি-টোয়েন্টি খেললেও ৭৩৬ রেটিং নিয়ে এককভাবে এক নম্বরে উঠে এসেছেন আবরার। অন্যদিকে মাত্র ১ রেটিং কম নিয়ে অর্থাৎ ৭৩৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন রশিদ খান। উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদির পর পঞ্চম পাকিস্তানি বোলার হিসেবে টি-টোয়েন্টির শীর্ষ বোলারের মুকুট পরলেন আবরার।

আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার স্থানই এখন লেগ স্পিনারদের দখলে, যা স্পিন বোলিংয়ের প্রভাবকে নতুন করে ফুটিয়ে তুলেছে। আবরার ও রশিদের ঠিক পেছনেই যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং ইংল্যান্ডের আদিল রশিদ। আন্তর্জাতিক এই তালিকায় বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ; ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বর্তমানে বিশ্বমঞ্চে ১২তম স্থানে রয়েছেন।


এদিকে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও এসেছে বড় ধরনের পরিবর্তন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে ১টি সেঞ্চুরিসহ ১৭০ রান সংগ্রহ করে দুর্দান্ত পারফর্ম করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। এই ব্যাটার একলাফে পাঁচ ধাপ এগিয়ে ৭৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠে এসেছেন। একই সিরিজে ১৭২ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হওয়া ইংলিশ ওপেনার জশ বাটলার দুই ধাপ এগিয়ে ৭৮৯ রেটিং নিয়ে অবস্থান করছেন পঞ্চম স্থানে।

তবে ব্যাটারদের তালিকায় ৯০৪ রেটিং নিয়ে নিজের শীর্ষস্থান বেশ শক্তভাবেই ধরে রেখেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষাণ। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তানজিল হাসান ৬৪৮ রেটিং নিয়ে ১৭তম স্থানে থেকে সেরা অবস্থান ধরে রেখেছেন, আর ৩২১ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষস্থান বজায় রেখেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

একাত্তর/এআরএস
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর