ঢাকা স্ট্রিমকে হুমকি: আইনি ব্যবস্থার দাবি এডিটরস ফোরামের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম

অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।

গত বুধবার, সংগঠনটির প্রতিনিধি এস এম মিনহাজুর রহমানের সই করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশে এ ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক এবং তা মুক্ত গণমাধ্যমের কাজকে গভীরভাবে বাধাগ্রস্ত করে।

ঘটনার সূত্রপাত ঘটে গত ২০ সেপ্টেম্বর, যখন ঢাকা স্ট্রিমে ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় আল-কায়েদার প্রয়াত কয়েকজন নেতার অনূদিত বই বিক্রির তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে।

প্রতিবেদনটি প্রকাশের পরপরই ঢাকা স্ট্রিমকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। ওই ই-মেইলে সংবাদটি ওয়েবসাইট থেকে মুছে ফেলে ক্ষমা চাওয়ার শর্ত আরোপ করা হয়, অন্যথায় ১২ ঘণ্টার মধ্যে সাইবার হামলা চালিয়ে ওয়েবসাইট বিকল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এই নিন্দনীয় ঘটনার পর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ ২২ সেপ্টেম্বর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যেখানে ডিজিটাল প্রমাণের অংশ হিসেবে হুমকিদাতার ই-মেইল স্ক্রিনশট পেশ করা হয়। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে অনলাইন এডিটরস ফোরাম।

 

একাত্তর/এআরএস
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের হুমকি সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 
শিক্ষার্থীসহ সব হতাহতের সুষ্ঠু বিচার ও ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
বিশ্বব্যাপী বেড়েছে সাইবার হামলা। এই হামলা মোকাবিলায় বাংলাদেশ-ভারতকে যৌথভাবে কাজ করার আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন,...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর