১২ ডিসেম্বর টেলিটকের পরীক্ষামূলক ফাইভ-জি চালু

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৯:৪১ পিএম

১২ ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফাইভ-জি। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এই সেবা চালু করবে বলে জানিয়েছেন অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন।

শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিটিসিএল এক্সচেঞ্জ ভবন মিলনায়তনে টেলিটক আয়োজিত ‘ফাইভ-জি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

ফাইভজির পরীক্ষামূলক অপারেশন সফল হলে ২০২২ সালের মধ্যে ফাইভ-জি সীমিত পরিসরে রাজধানীতে চালু করা হবে। ঢাকায় টেলিটকের ২০০টি টাওয়ারের মাধ্যমে এই সেবা চালু করা হবে।

কর্মশালায় টেলিটকের মহাব্যবস্থাপক শেখ ওয়াহিদুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে ফাইভ-জি সেবা চালু করতে তরঙ্গ (স্পেক্ট্রাম) বরাদ্দ পায় টেলিটক। প্রতিষ্ঠানটি তরঙ্গ বরাদ্দ পেতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আবেদন করলে ২৫৪তম কমিশন বৈঠকে টেলিটকের অনুকূলে ৩ দশমিক ৫ গিগাহার্জ ব্যান্ডে (৩৩৪০-৩৪০০ মেগাহার্জ) ৬০ মেগাহার্জ তরঙ্গ শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, টেলিটক নিজেদের উদ্যোগে রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি এলাকায় (সাইট) প্রাথমিকভাবে ফাইভ-জি সেবা চালু করবে। পরবর্তীকালে একটি প্রকল্পের আওতায় ঢাকাকেন্দ্রিক ২০০টি সাইটে এই সেবা চালু করা হবে।


একাত্তর/এআর

দেশের তিন মোবাইল অপারেটরকে একীভূত লাইসেন্সের আওতায় এনেছে বিটিআরসি। ফলে এখন থেকে তারা একই লাইসেন্সের আওতায় ফাইভজিসহ সব ধরনের সেবা দিতে পারবে। নির্দিষ্ট কোনো প্রযুক্তিসেবার জন্য আর কোনো লাইসেন্সের...
টেলিটককে একটি বিশেষ সাশ্রয়ী অফার ঐতিহাসিক ৭ মার্চে চালুর নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসাথে তিনি গ্রাহক সেবার মানোন্নয়নে কাজ করারও পরামর্শ দেন।
টেলিটকের কাছে পাওনা এক হাজার ৮৪৮ কোটি ৬৩ লাখ টাকা দ্রুত পরিশোধ করার দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
গ্রামীণফোন ও টেলিটক ৪টি নতুন আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু করেছে। দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অপারেটর দু’টির মাধ্যমে নতুন এই প্যাকেজ...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর