কাঁঠাল থেকে দই, চকলেট ও পনির বানালেন বারি'র বিজ্ঞানীরা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৭:৩৩ পিএম

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) বিজ্ঞানীরা জাতীয় ফল কাঁঠাল থেকে সুস্বাদু এবং পুষ্টিকর দই, চকলেট, পনির ও আইসক্রিম বানানোর প্রযুক্তি উদ্ভাবন করেছেন। 

চট্টগ্রাম ভেটেরিনারি ও প্রাণিবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে নিয়ে বারি'র বিজ্ঞানী ড. মো. গোলাম ফেরদৌস চৌধুরী এই প্রযুক্তি উদ্ভাবন করেন। 

তিনি বলেন, কাঁঠালের নতুন নতুন ব্যবহার উদ্ভাবন করতে আমরা এটি দিয়ে দই, আইসক্রিম, পনির ও চকলেট বানাতে সক্ষম হয়েছি। কাঁঠালের কোষ সংগ্রহ করার পর যেকোনো উদ্যোক্তা সারাবছর এগুলো তৈরি করতে পারেন। 

তিনি আরও জানান, কাঁঠালের তিন থেকে পাঁচ শতাংশ দই বানাতে, পাঁচ থেকে আট শতাংশ আইসক্রিম বানাতে এবং ৫০ থেকে ৬০ শতাংশ পনির বানাতে ব্যবহার করা যায়। 

আরও পড়ুন: সুইজারল্যান্ডে বৈধতা পেলো আত্মহত্যার যন্ত্র

বারি'র তথ্য অনুযায়ী, বাংলাদেশে উৎপাদিত কাঁঠালের প্রায় ৪৫ শতাংশই যথাযথ প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। ফলস্বরূপ কৃষকরা ন্যায্যমূল্যের এক-তৃতীয়াংশ দামে কাঁঠাল বিক্রি করতে বাধ্য হন। 

কাঁঠালের অপচয় রোধ এবং ন্যায্যমূল্য নিশ্চিতে বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহায়তায় 'পোস্ট-হারভেস্ট ম্যানেজমেন্ট প্রসেসিং এন্ড মার্কেটিং অফ জ্যাকফ্রুট' নামক প্রজেক্টের অধীনে এই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। 

উল্লেখ্য, এই প্রজেক্টের অধীনে কাঁঠাল থেকে চিপস, আচার, কাটলেট, জ্যাম ও জেলিসহ আরও ২০ ধরনের পণ্য উদ্ভাবন করা হয়েছে। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর