আইএসএস: মহাকাশে মানুষের ঘর-বাড়ি ও কর্মক্ষেত্র

আপডেট : ০৩ জুন ২০২২, ০৯:৩২ পিএম

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস একাধিক দেশের মহাকাশ সংস্থার সহযোগিতার ফসল। তিলে তিলে সেটির অংশ বিশেষ গড়ে তোলা হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি সেখান থেকে পৃথিবীর অপূর্ব দৃশ্যও বাড়তি আকর্ষণ।

৪০০ কিলোমিটার উচ্চতায় প্রতি ৯০ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস পৃথিবী প্রদক্ষিণ করে চলেছে। যেখানে বিভিন্ন দেশের মহাকাশচারী গবেষণা চালান। মাধ্যাকর্ষণ শক্তির গণ্ডির বাইরে তারা এমন সব পরীক্ষা চালান, যা পৃথিবীর বুকে অসম্ভব হতো।

বিশ বছরেরও বেশি সময় ধরে সহযোগিতার ফল হিসেবে এই মহাকাশ স্টেশন তৈরি করা সম্ভব হয়। কিন্তু ইউক্রেনে চলমান যুদ্ধ সেই সহযোগিতাকে হুমকির মুখে ফেলছে।

image


১৯৯৮ সালে রুশ-মার্কিন চুক্তির মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয়। শীতল যুদ্ধের সময় দুই দেশ পরস্পরের শত্রু ছিল। তারপর নতুন কিছু সৃষ্টি করতে চেয়েছিল এই দুই শক্তি।

সেই বছরেই রাশিয়ার একটি রকেট পৃথিবীর কক্ষপথে স্থাপন করে। এর পরপর আমেরিকাও আরেকটি মহাকাশযান একই কক্ষপথে মিলিত হয়ে তৈরি করে আইএসএস।

সের্গেই ক্রিকালইয়ভ ও ইয়ুরি গিডসেনকো নামের দুই রুশ মহাকাশচারী বিল শেপার্ড নামের মার্কিন মহাকাশচারীর সঙ্গে ২০০০ সালের অক্টোবর মাসে মহাকাশে পাড়ি দেন। তারাই ছিলেন আইএসএস-এর প্রথম আরোহী।

image

এরপর আইএসএস আরো বড় হতে থাকে। ১৬টি দেশ একাধিক রকেট তৈরি করে। ২০১১ সালে নাসা আনুষ্ঠানিকভাবে আইএসএস নির্মাণের কাজের সমাপ্তি ঘোষণা করে।

বর্তমানে আইএসএস প্রায় একটি ফুটবল স্টেডিয়ামের মতো বড় এবং প্রায় ৪২০ টন ভারি হয়ে উঠেছে। সাত জন মানুষ দীর্ঘ সময় ধরে সেখানে কাজ করতে পারে।

ইতোমধ্যে ২৪০ জনেরও বেশি মহাকাশচারী আইএসএস-এ বাস করে মাধ্যাকর্ষণহীন পরিবেশের স্বাদ পেয়েছেন।

মহাকাশচারীরা সেখানে তিন হাজারের বেশি পরীক্ষা চালিয়েছেন এবং মহাকাশে বাস করার বিষয়ে অনেক নতুন জ্ঞান অর্জন করেছেন।


একাত্তর/এসএ

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী সোমবার ভোরে চাঁদের মহাকর্ষীয় বলয়ে প্রবেশ করে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। চাঁদের অন্ধকার পৃষ্ঠ বা ‘ফার সাইড’ অতিক্রম করার সময়...
স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি ‘চাঁদ’ পেতে যাচ্ছে পৃথিবী। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। তারপর ‘২০২৪ পিটি৫’ গ্রহাণুটি একটি সূর্যকেন্দ্রিক কক্ষপথে (সূর্যের...
দেশে গেল ১৫ বছরে কেবল প্রযুক্তিখাতেই তৈরি হয়েছে লাখো উদ্যোক্তা। কিন্তু বাস্তবতা হলো, এসবের অনেকগুলো থমকে গেছে অর্থাভাবসহ নানা কারণে।
কর অব্যাহতি দিলে তথ্য-প্রযুক্তিখাত দেশের জন্য ‘সোনার ডিম পাড়া হাঁস’ হতে পারে বলে মনে করেন, বেসিস নির্বাচনের টিম সাকসেস প্যানেলের প্রার্থী মোস্তাফা রফিকুল ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর