২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীর সঙ্গী হচ্ছে ‘নতুন চাঁদ’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ এএম

স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি ‘চাঁদ’ পেতে যাচ্ছে পৃথিবী। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। তারপর গ্রহাণুটি একটি সূর্যকেন্দ্রিক কক্ষপথে (সূর্যের চারপাশের কক্ষপথ) ফিরে যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে খোলা চোখে বা অপেশাদার টেলিস্কোপ দিয়ে ‘২০২৪ পিটি৫’ গ্রহাণুকে দেখা যাবে না। নতুন আবিষ্কৃত গ্রহাণুটি অস্থায়ীভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলে ধরা পড়বে। ‘২০২৪ পিটি৫’ নামের এই গ্রহাণুকে ‘মিনি মুন’ হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা। খবর স্পেসডটকম’র।

নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকাভিত্তিক গ্রহাণু টেরিস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম-অ্যাটলাস ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম গত ৭ আগস্ট গ্রহাণুটি দেখতে পান।

মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস বলেন, গ্রহাণুটির ব্যাস সম্ভবত প্রায় ৩৭ ফুট (১১ মিটার)। তবে এর আকার নিশ্চিত করতে আরও পর্যবেক্ষণ এবং তথ্যের প্রয়োজন।

আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি গবেষণায় এই গ্রহাণুর গঠন, ভ্রমণপথ ও অন্যান্য বিষয়গুলো উঠে এসেছে। এই গবেষণায় বলা হয়েছে, পৃথিবী প্রদক্ষিণ শেষে গ্রহাণুটি সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে (হেলিওসেন্ট্রিক অরবিট) ফিরে যাবে।

পৃথিবীর মহাকর্ষে আকৃষ্ট হয়ে কোনো গ্রহাণুর কক্ষপথ প্রদক্ষিণ করার ঘটনা এটিই প্রথম না। এরকম অস্থায়ী চাঁদের দেখা আগেও পেয়েছে পৃথিবী। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর কক্ষপথে ‘২০২০ সিডি ৩’ নামের একটি গ্রহাণুর দেখা পান বিজ্ঞানীরা। এরপর গবেষণায় জানা যায়, শনাক্ত হওয়ার আগে কয়েক বছর ধরে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করছিল গ্রহাণুটি।

পৃথিবীর দিকে দ্রুত গতিতে আসা গ্রহাণুগুলো সাধারণত আমাদের বায়ুমণ্ডলে আছড়ে পড়ে, বা ভস্মীভূত হয়ে যায়। উপগ্রহ বা চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করতে হলে একটি গ্রহাণুকে সঠিক গতি এবং দিক মেনে পৃথিবীর দিকে আসতে হবে। 

২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্কের উপর দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা গ্রহাণুর চেয়ে এটি বড় হবে বলে মনে করা হচ্ছে। প্রায় ৫৫ থেকে ৬৫ ফুট আকারের চেলিয়াবিনস্ক গ্রহাণুটি সেই সময় বাতাসে বিস্ফোরিত হয়। এটি জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে ২০ থেকে ৩০ গুণ বেশি শক্তি নির্গত করে এবং সূর্যের চেয়ে বেশি উজ্জ্বলতা উৎপন্ন করে। ক্ষতিগ্রস্ত করে সাত হাজারের বেশি ভবন।

তবে ‘মিনি মুন’ খ্যাত নতুন গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো ঝুঁকিতে নেই বলে জানিয়েছেন জানিয়েছেন কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস। মহাকাশের পাথরটি প্রায় ২.৬ মিলিয়ন মাইল (৪.২ মিলিয়ন কিলোমিটার) দূরে প্রদক্ষিণ করবে, যা পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের প্রায় ১০ গুণ।

পৃথিবী আগেও অন্যান্য অস্থায়ী ‘মিনি মুন’ ধারণ করেছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে একটি গ্রহাণুকে পৃথিবীর চারপাশে ঘুরতে দেখা গিয়েছিল। এটি কয়েক মাস পরে চলে গিয়েছিল। গবেষণায় দেখা গেছে, শনাক্ত হওয়ার আগে কয়েক বছর ধরে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করেছিল এটি।

 

একাত্তর/জো
যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপজুড়ে গত প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক ও বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখা গেছে। শতাব্দীর এই অন্যতম সেরা সূর্যগ্রহণের সাক্ষী হতে উন্মুক্ত আকাশের নিচে ভিড় জমান লাখ লাখ...
বুধবার রাতে এক বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসার সাথে সাথে কমতে শুরু করবে দিনের আলো।...
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের একটি বিশালাকার অংশ অনিচ্ছাকৃতভাবে চাঁদের বুকে তীব্র গতিতে আছড়ে পড়েছে। গত বছর মহাকাশে উৎক্ষেপণ করা...
বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর