শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব না থাকা নিয়ে নিশ্চিত বিজ্ঞানীরা

আপডেট : ১৫ জুন ২০২২, ০৮:২৩ পিএম

শুক্র গ্রহের মেঘের রাসায়নিক বিশ্লেষণ করার সেখানে প্রাণের অস্তিত্ব না থাকার ব্যাপারে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। 

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর এক গবেষণায় দেখা গেছে, শুক্র গ্রহের মেঘে সালফার বিপাককারী অণুজীবের অস্তিত্ব থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ জুন) ন্যাচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়।  

২০২০ সালে একদন বিজ্ঞানী দাবি করেন, শুক্র গ্রহের মেঘে ফসফিন গ্যাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন তারা। এ থেকে এই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে জল্পনাকল্পনা আরও জোরালো হয়। 

এর আগে ষাটের দশকে জ্যোতির্বিজ্ঞানী কার্ল স্যাগান ও জীবপদার্থবিজ্ঞানী হ্যারল্ড মরোউইটজ শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে প্রশ্ন তোলেন। 

শুক্র গ্রহের বায়ুমণ্ডলে সংঘটিত জটিল রাসায়নিক বিক্রিয়ার ফলে সেখানে পৃথিবীর অনুরুপ সালফার-বেজড অনুজীবের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিলো। 

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ও রসায়নবিদ পল রিমার বলেন, 'শুক্র গ্রহের মেঘের মধ্যে যে অদ্ভুত রাসায়নিক প্রক্রিয় ঘটে তা থেকে আমরা সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে গবেষণা করেছি।'

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে চাকরি হারালেন গুগল কর্মী

গবেষক দলটির প্রধান শন জর্ডান বলেন, 'শুক্রের বায়ুমণ্ডলে যেসব সালফার-বেজড 'খাবার' রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি। যদি এই 'খাবার' কোনো জীব গ্রহণ করে তবে নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় তার প্রমাণ পাওয়া সম্ভব।' 

তবে প্রাণের অস্তিত্ব থাকলে সেখানে যে পরিমাণে রাসায়নিক পদার্থ নির্গমন হওয়ার কথা তা হয়নি। 


একাত্তর/এসজে
মহাবিশ্বে এখন পর্যন্ত সনাক্ত করা সবচেয়ে বড় বিস্ফোরণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এটি রেকর্ডকৃত যেকোনো বিস্ফোরিত নক্ষত্রের চেয়ে ১০ গুণ বেশি উজ্জ্বল- যা সুপারনোভা নামে পরিচিত।শুক্রবার বিবিসির...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর