এবার হোয়াটসঅ্যাপে করা যাবে রিপোর্ট

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:২০ পিএম

সোশ্যাল মিডিয়ায় হয়রানির ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। অনলাইনে হেনস্থাকারী ব্যক্তির নামে বা আইডিতে রিপোর্ট করার ফিচার আনছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি। তাই এখন বিপজ্জনক কোনো ব্যক্তির দ্বারা হয়রানির স্বীকার হলে রিপোর্ট করতে পারবেন আপনিও।

এছাড়াও ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেটাও রিপোর্ট করতে পারবে। এরইমধ্যেই সেটিংসে একটি অপশন রয়েছে যা ব্যবহারকারীদের সমস্যার রিপোর্ট করতে দেয়। 

তবে সংস্থাটি এর জন্য একটি পৃথক বিভাগে কাজ করছে বলে জানা গেছে। রিপোর্ট করা গ্রুপ বা ব্যবহারকারীর আইডিসহ, কখন মেসেজ পাঠানো হয়েছে এবং কী ধরনের মেসেজ পাঠানো হয়েছে (ইমেজ, ভিডিও, টেক্সট ইত্যাদি) সেই বিষয়ে তথ্য চাইবে হোয়াটসঅ্যাপ। 

যে ব্যবহারকারী বা গ্রুপের বিষয়ে আপনি রিপোর্ট করেছেন তার পাঠানো শেষ পাঁচটি মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রহণ করবে। তবে তাকে জানানো হবে না। 

এছাড়াও আপনার পাঠানো স্ত্রিনশট এবং তথ্যের ভিত্তিতে হোয়াটসঅ্যাপ সেই আইডি বা গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।


একাত্তর/এআর

ব্যবহারকারীদের সুবিধার্থে এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো আরেকটি নতুন ফিচার। এখন থেকে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর পর তা এডিট বা সম্পাদনা করা যাবে, এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার রাতে এক...
সমগোত্রীয় যোগাযোগ অ্যাপসের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নিত্য নতুন ফিচার ঘোষণা করে আসছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার তারা চালু করলো নতুন ফিচার- চ্যাট লক। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ...
প্রায় দুই ঘণ্টা পর সচল হতে শুরু করেছে ইন্সট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের সেবা গ্রহণকারীদের জন্য প্রযুক্তিগত ত্রুটি কাটিয়ে উঠতে কাজ করছে সত্তাধিকারী প্রতিষ্ঠান মেটা।মঙ্গলবার (২৫...
প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার যোগ করার ঘোষণা দিয়ে যাচ্ছে। কিছু দিন আগে অ্যাপটিতে ‘রিপোর্ট’ করার সুবিধা যোগ করার ঘোষণা দেয়। এবার দিলো ‘কল লিংক’ নামে নতুন...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর