দুই ঘণ্টা পর ত্রুটি সারিয়ে সচল হোয়াটসঅ্যাপ

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৬:৫৩ পিএম

প্রায় দুই ঘণ্টা পর সচল হতে শুরু করেছে ইন্সট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের সেবা গ্রহণকারীদের জন্য প্রযুক্তিগত ত্রুটি কাটিয়ে উঠতে কাজ করছে সত্তাধিকারী প্রতিষ্ঠান মেটা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে ধীরে ধীরে কার্যকর হতে শুরু করে হোয়াটসঅ্যাপ। যদিও এই মেসেজিং অ্যাপে এখনো কিছু সমস্যা রয়ে গেছে।

ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ্লিকেশননে মেজেস পাঠাতে বিড়ম্বনার পাশাপাশি ডেস্কটপ অ্যাপ্লিকেশনে মেজেস পাঠাতে পারছিলেন না। এখন ধীরে ধীরে মোবাইল অ্যাপ্লিকেশনে মেজেস পাঠানো ও গ্রহণ করা যাচ্ছে। তবে এখনও তা পুরোপুরি সেরে ওঠেনি।

মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনেকেই বার্তা পাঠাতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে নিখুঁতভাবে কাজ করতে পারছেন না।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টা থেকে হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা দেয়। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ব্যক্তি থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ের যোগাযোগে বিভ্রাট তৈরি হয়। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককেই।

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন-সুবিধা চালু থাকায় নিরাপদে তথ্য, ছবি ও ভিডিও বিনিময় করা যায়। বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে প্রায় ২৫০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছেন।

বিশ্বব্যাপী অনলাইনে সার্ভারের কার্যকারিতা বিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের বিড়ম্বনার তথ্য প্রকাশ করতে থাকেন। নিমিষেই কয়েক হাজার অভিযোগ আসে।

কী কারণে সেবা বিঘ্ন ঘটে তা এখনও জানা যায়নি।


একাত্তর/এআর

ব্যবহারকারীদের সুবিধার্থে এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো আরেকটি নতুন ফিচার। এখন থেকে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর পর তা এডিট বা সম্পাদনা করা যাবে, এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার রাতে এক...
সমগোত্রীয় যোগাযোগ অ্যাপসের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নিত্য নতুন ফিচার ঘোষণা করে আসছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার তারা চালু করলো নতুন ফিচার- চ্যাট লক। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ...
প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার যোগ করার ঘোষণা দিয়ে যাচ্ছে। কিছু দিন আগে অ্যাপটিতে ‘রিপোর্ট’ করার সুবিধা যোগ করার ঘোষণা দেয়। এবার দিলো ‘কল লিংক’ নামে নতুন...
সোশ্যাল মিডিয়ায় হয়রানির ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। অনলাইনে হেনস্থাকারী ব্যক্তির নামে বা আইডিতে রিপোর্ট করার ফিচার আনছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি। তাই এখন বিপজ্জনক কোনো ব্যক্তির দ্বারা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর