কী ছিল বিশ্বের প্রথম এসএমএস?

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৮:৫৭ পিএম

৩ ডিসেম্বর ১৯৯২। ইংল্যান্ডের বার্কশায়ারের এক ইঞ্জিনিয়ার লিখলেন ছোট্ট দুটি শব্দ। ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলেছিল ওই বার্তা। কারণ সেটিই ছিল প্রযুক্তির ইতিহাসে মোবাইল ফোনে পাঠানো প্রথম ‘টেক্সট মেসেজ’। 

পরে এর নাম হয় এসএমএস বা শর্ট মেসেজ সার্ভিস। 

২০২২ সালের ৩ ডিসেম্বর ৩০ বছর পূর্ণ করল ইতিহাসের সেই দিন। 

ভোডাফোনের ইঞ্জিনিয়ার নীল প্যাপোর্থ তার বস রিচার্ড জার্ভিসকে পাঠিয়েছিলেন ওই বার্তা। লিখেছিলেন ‘মেরি ক্রিসমাস’। রিচার্ড সেই সময় বড়দিনের পার্টিতে ব্যস্ত থাকায় নীলের সেই বার্তার উত্তর দিতে পারেননি। 

পরীক্ষামূলকভাবে নীল বার্তাটি পাঠিয়েছিলেন রিচার্ডের নতুন ‘অর্বিটেল ৯০১’ মোবাইলে। যার ওজন ছিল দু’কেজিরও বেশি। 

পরে এক সাক্ষাৎকারে নীল জানিয়েছিলেন, তখনও তিনি বুঝতে পারেননি যে, ভবিষ্যতে এই বার্তা পাঠানোই মোবাইল পরিষেবার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। 

প্রাথমিকভাবে মোবাইলে সাধারণ বার্তার দৈর্ঘ্য মাত্র ১৬০ অক্ষরের ছিল। সারা বিশ্বে এখন বছরে ১০০ কোটিরও বেশি বার্তা প্রেরণ করা হয়। 

২০১০ সালে ‘টেক্সটিং’ শব্দটিকে অভিধানে যোগ করা হয়। 


একাত্তর/এআর

প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
দেশে গেল ১৫ বছরে কেবল প্রযুক্তিখাতেই তৈরি হয়েছে লাখো উদ্যোক্তা। কিন্তু বাস্তবতা হলো, এসবের অনেকগুলো থমকে গেছে অর্থাভাবসহ নানা কারণে।
কর অব্যাহতি দিলে তথ্য-প্রযুক্তিখাত দেশের জন্য ‘সোনার ডিম পাড়া হাঁস’ হতে পারে বলে মনে করেন, বেসিস নির্বাচনের টিম সাকসেস প্যানেলের প্রার্থী মোস্তাফা রফিকুল ইসলাম।
আগামী দুই মাসের মধ্যে শেষ হচ্ছে আইটি খাতের কর অব্যাহতি বা ট্যাক্স হলিডে সুবিধা। এই সুবিধা উঠে গেলে দেশকে আইসিটি খাতের হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন ধূলিসাৎ হবে বলে মনে করেন বেসিস নির্বাচনের অন্যতম...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর