স্মার্ট বাংলাদেশ: ২০৪১ পর্যন্ত আইটি খাতে কর ছাড়ের দাবি

আপডেট : ০২ মে ২০২৪, ০৪:৩৩ পিএম

আগামী দুই মাসের মধ্যে শেষ হচ্ছে আইটি খাতের কর অব্যাহতি বা ট্যাক্স হলিডে সুবিধা। এই সুবিধা উঠে গেলে দেশকে আইসিটি খাতের হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন ধূলিসাৎ হবে বলে মনে করেন বেসিস নির্বাচনের অন্যতম প্যানেল, টিম স্মার্টের সদস্য নিয়াজ মোর্শেদ।

একাত্তরকে তিনি জানালেন, স্মার্ট দেশ নির্মাণে ২০৪১ সাল পর্যন্ত ট্যাক্স হলিডে থাকা দরকার।

প্রযুক্তির উদ্ভাবনী ব্যবসার বৈশ্বিক বাজার প্রায় দেড় বিলিয়ন ডলারের। বাংলাদেশ গেল প্রায় দেড় দশকে এমন একটি জায়গায় এসেছে, যেখানে বছরে ৪৫ থেকে ৫০ হাজার কোটি টাকার স্থানীয় বাজার তৈরি হয়েছে। এই বিকাশে ভূমিকা রেখেছে সরকারের সাময়িক কর অব্যাহতি বা ট্যাক্স হলিডে সুবিধা।

তবে মুশকিল হলো এই কর ছুটির মেয়াদ শেষ হচ্ছে আগামী দুই মাসের মধ্যে। আসন্ন বেসিস নির্বাচনে অংশ নিতে যাওয়া প্যানেল টিম স্মার্টের সদস্য নিয়াজ মোর্শেদের শঙ্কাটা এখানেই। তার মতে এই সুবিধা উঠে গেলে ব্যবসা পরিচালনার খরচ যেমন বাড়বে তেমনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে স্থানীয় প্রতিষ্ঠান।

টিম স্মার্ট প্রার্থী নিয়াজ মোর্শেদ বলেন, আমি বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ২০৪১ সাল পর্যন্ত ট্যাক্স হলিডে রাখা উচিত।

এই উদ্যোক্তা জানান, বিশ্বের তরুণ উদ্যোক্তারা দুটি জায়গা থেকে সমর্থন পেয়ে থাকেন। প্রথমত ‘অ্যাঞ্জেল ইনভেস্টর’। যেখানে একজন বিনিয়োগকারী কেবল আইডিয়ার ওপর দাঁড়িয়ে বিনিয়োগের ঝুঁকি নেন। দ্বিতীয়ত ব্যাংক ও সরকারের ঋণ। এই দুটিরই অভাব আছে দেশে। তাই এই ক্ষেত্রেই কাজ করতে চান তিনি।

তবে বিশেষজ্ঞদের মতে নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং তার আগেই এটির বাস্তবায়ন দরকার ছিলো। 

প্রযুক্তি বিশ্লেষক রাশেদ মেহেদী এ বিষয়ে বলেন, আগামীতে যারা আসবেন, তাদের গ্লোবাল মার্কেট বিবেচনা করে সরকারের কাছে তা উপস্থাপন করে কী কী প্রয়োজন সে পদক্ষেপ নেয়া উচিত।

প্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব এখনও অনেক কম। বেসিসের নতুন নেতৃত্বে যারা আসবেন, তাদের এ বিষয়ে মনোযোগ দেবার তাগিদ বিশেষজ্ঞদের।

২০০৫ সাল থেকে কর্পোরেট কর অব্যাহতি পাচ্ছে আইটি, আইটিইএস খাত। এ খাতে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতি বছর কর মওকুফ সনদ ইস্যু করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে।

অব্যাহতির মেয়াদ বাড়ানো না হলে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের আয়ের ওপর ২৭ থেকে ৩২ শতাংশ পর্যন্ত আয়কর দিতে হবে।

খাত-সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দেশে ও বিদেশে আইটি, আইসিটি এবং আইটিইএস খাতের ৩৪০ কোটি ডলারের বাজার রয়েছে। এর মধ্যে রপ্তানি বাজার ১৮০ কোটি ডলারের। এ খাতে প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

২০২৫ সাল নাগাদ ৫০০ কোটি ডলার রপ্তানি এবং ২০৩১ সাল নাগাদ আরও ১০ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রয়েছে এই খাতে।

খাত-সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত আইসিটিখাতে যা কিছু অর্জিত হয়েছে, তাতে কর অব্যাহতির সহায়ক ভূমিকা ছিলো। ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনেও এই অব্যাহতি বহাল থাকা দরকার। তা না হলে দেশীয় আইটি শিল্প মুখ থুবড়ে পড়তে পারে।

একাত্তর/আরএ
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
যতই দিন যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ততই আরো বেশি জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে যা অনেক বেশি সংকটময় আর ভয়াবহ।
প্রযুক্তি দুনিয়ার আজ সর্বাধিক আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা। পদার্থবিদ্যায় এবারের নোবেল পুরস্কারও গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করা দুই শীর্ষ বিজ্ঞানীর হাতে। মানুষের মস্তিষ্কের মধ্যে...
ইলেক্ট্রনিক গাড়ি নির্মাণে শুরু থেকেই ‘মার্কেট লিডার’ টেসলা। ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি এতোদিন তৈরি করতো ‘প্রাইভেট কার’ বা ব্যক্তিগত গাড়ি।
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর