আমেরিকার আরও ২০ রাজ্যে নিষিদ্ধ হলো টিকটক

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৮:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রে ২০টির বেশি অঙ্গরাজ্যে সরকারি কাজে ব্যবহৃত ফোন-ট্যাবের মতো ডিভাইসগুলোতে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এই তালিকায় সব শেষ যোগ হয়েছে কেন্টাকি।

কেন্টাকি প্রশাসন জানিয়েছে, সরকার-পরিচালিত ডিভাইসগুলোতে চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক ব্যবহার বন্ধ করার বিষয়ে কর্মচারী নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।

মূলত সাইবার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে ডিভাইসগুলোতে বিশ্বব্যাপী জনপ্রিয় এই অ্যাপটি নিষিদ্ধ করেছে মার্কিন কর্তৃপক্ষ।

কেন্টাকি প্রশাসন জানিয়েছে, সরকার-পরিচালিত ডিভাইসগুলোতে চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক ব্যবহার বন্ধ করার বিষয়ে কর্মচারী নির্দেশিকা দেয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার উইসকনসিন ও উত্তর ক্যারোলাইনার গভর্নররা সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার আদেশে সই করেন।

কঠিন পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে কিছু রাজ্য একধাপ এগিয়ে। যেমন নিউজার্সি ও উইসকনসিন টিকটক ছাড়াও বেশ কয়েকটি চীনা সংস্থার পণ্য, বিক্রেতা ও সেবা নিষিদ্ধ করেছে।

এগুলোর মধ্যে রয়েছে হুয়াওয়ে, হিকভিশন, উইচ্যাট, জেডটিই করপোরেশন। নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া-ভিত্তিক ক্যাসপারস্কি ল্যাবও।

যুক্তরাষ্ট্রে এভাবে নিষেধাজ্ঞার মুখে পড়ার প্রতিক্রিয়ায় টিকটক বলেছে, ভিত্তিহীন মিথ্যার ওপর ভিত্তি করে’ দেশটির এতগুলো রাজ্য চীনা অ্যাপটি নিষিদ্ধ করায় তারা হতাশ।

আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে জামায়াত চক্রের টাকা লোপাটের মোচ্ছব

যেসব রাজ্য টিকটকের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে, সেগুলোর গভর্নরদের মধ্যে রিপাবলিকানদের সংখ্যা বেশি। তবে উইসকনসিন,নর্থ ক্যারোলিনা ও কেন্টাকিতে ডেমোক্র্যাটিক গভর্নর আছেন।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই গত নভেম্বর মাসে টিকটক জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে এমন বক্তব্য দেয়ার পরই বিভিন্ন অঙ্গরাজ্যে সরকারি ডিভাইসে চীনা অ্যাপটি নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে শুরু করে। 


একাত্তর/আরবিএস  

বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর