ফিউচার-রেডি কর্মশক্তি তৈরির লক্ষ্যে গ্রামীণফোনের আয়োজনে ‘জিপি রান ২০২৩’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৮:৪৪ পিএম

কর্মীদের সুস্বাস্থ্য নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজ প্রথমবারের মতো দেশব্যাপী ‘জিপি রান ২০২৩’ শীর্ষক এক বিশেষ দৌড়ের আয়োজন করেছে গ্রামীণফোন। একসাথে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার লক্ষ্যে হয়ে প্রথমবারের মতো আয়োজিত এই দৌড়ে দেশজুড়ে প্রতিষ্ঠানটির সকল কর্মী এ আয়োজনে অংশগ্রহণ করেন। কর্মীদের ডিজিটাল দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক সুস্থতায় জোর দেয় গ্রামীণফোন। এ উদ্যোগে অংশ নিয়ে গ্রামীণফোনের কর্মীরা এক অনন্য নজির স্থাপন করেন। 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হেনরিক্সন সহ গ্রামীণফোনের অসংখ্য কর্মী উৎসাহ ও উদ্দীপনার সাথে এই দৌড়ে অংশগ্রহণ করেন। ২৭ জানুয়ারি সকাল ৬টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এই দৌড় শুরু হয়। ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চল থেকে গ্রামীণফোন কর্মীরা ‘স্ট্রাভা’ অ্যাপের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হন। তারা নিজ নিজ বিভাগ থেকে একই সময়ে ৫/১০ কি.মি. পথ দৌড়ে পাড়ি দেন। সুস্বাস্থ্য অর্জনে নিজেদের কঠোর পরিশ্রম এবং এই লক্ষ্যে আয়োজিত একটি সামগ্রিক প্রচেষ্টার একসাথে আনন্দ নিয়ে উদযাপনের মাধ্যমে অংশগ্রহণকারীরা এই আয়োজনকে সফল করে তোলেন।

image

“কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং তাদের জন্য উন্নত কাজের পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দেয় গ্রামীণফোন। আমাদের বিশ্বাস, ফিউচার-ফিট অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মী গড়ে তোলার জন্য পেশাদারি দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যেও আমাদের সমান গুরুত্ব দিতে হবে,” বলেন গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন। তিনি আরও বলেন, “সঠিক দক্ষতা ও সুস্বাস্থ্য একজন আদর্শ কর্মীর মূল ভিত্তি হিসেব কাজ করে। জিপি রান আয়োজনের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। শেখা এবং বেড়ে ওঠার সংস্কৃতিকে গুরুত্বের সাথে ধারণ করে গ্রামীণফোন, আজকের আয়োজনের অংশগ্রহণকারীরা  উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইল।

image

এই ধারাবাহিকতায়, একটি ‘ফিউচার ফিট গ্রামীণফোন’ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন আয়োজনের মাধ্যমে কর্মীদের মাঝে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা তুলে ধরতে কাজ করে যাবে গ্রামীণফোন।


একাত্তর/এআর

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। এ পার্টনারশিপের লক্ষ্য হলো...
মাসে দুই কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে দেশের শীর্ষস্থানীয় অ্যাপ হিসেবে প্রতিষ্ঠা পেলো গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ ‘মাইজিপি’। এই অর্জন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে...
প্রায় দুইঘণ্টা পর স্বাভাবিক হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে তিনি জানান,...
দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকেরা।গ্রামীণফোন সূত্রে জানা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর