আইসিটি পরিষেবা রপ্তানিতে প্রণোদনা বাড়ানোর দাবি

আপডেট : ২৬ মে ২০২৩, ০৬:৩৯ পিএম

নতুন বাজেটে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা রপ্তানি আয়ের উপর আর্থিক প্রণোদনা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। 

এদিকে, স্মার্ট নাগরিক সেবার জন্য নতুন বাজেটের অর্থ থেকে এক লাখ ৯ হাজার প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

২০২৫ সাল নাগাদ প্রযুক্তিখাত থেকে রপ্তানি আয় ৫০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করতে চায় সরকার। গবেষণা, উদ্ভাবন আর উদ্যোক্তার বিকাশ ঘটিয়ে পৌঁছতে চায় রূপকল্প ২০৪১-এ, যেখানে থাকবে এক স্মার্ট বাংলাদেশ। আর এজন্য আইসিটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবার আহবান জানিয়েছে বেসিস। 

একাত্তরের সাথে সাক্ষাৎকারে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, যেহেতু ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ, তখন রপ্তানি আয়ের উপর চাইলেও আর্থিক প্রণোদনা দেয়া সম্ভব হবেনা।

তাই এখনই আর্থিক প্রণোদনা ২০ শতাংশ করা উচিত বলে মত প্রকাশ করেন তিনি। একইসাথে দেশি সফটওয়ার কেনায় বিশেষ আর্থিক প্রণোদনা চালুর দাবিও জানান তিনি। 

তিনি বলেন, গোটা ভ্যাট সিস্টেমই স্মার্ট করা প্রয়োজন। ২০১২ সাল থেকে ট্যাক্স এবং ভ্যাট সিস্টেমকে স্বয়ংক্রিয় করার কথা হচ্ছে। এজন্য কারিগরি সক্ষমতার বিষয় থাকলে সবধরনের কারিগরি সক্ষমতা ও সহায়তা দিতেও প্রস্তুত বেসিস।

আইসিটি খাতে এবার কেমন বাজেট চাই, এমন প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি স্থাপিত হতে চলেছে ২০২৩-২৪ অর্থবছরে। এবার বাজেটে এই খাতে দুই হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থ পেলে স্মার্ট বাংলাদেশের ভিত্তি স্থাপন ঠিকভাবে শুরু করা যাবে।  

আরও পড়ুন: নারীর ক্ষমতায়নে বাজেট বরাদ্দ বাড়ানোর পরামর্শ

তিনি জানান, স্মার্ট বাংলাদেশকে একধাপ এগিয়ে নিতে আগামী বাজেটের বরাদ্দ থেকে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি এবং অন্যান্য খাতে লক্ষাধিক প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চায় সরকার। এরপর উদ্ভাবন, গবেষণা, স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্য ইত্যাদি খাতে বেশি নজর দেয়ার পরিকল্পনা রয়েছে। 


একাত্তর/এসজে

যতই দিন যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ততই আরো বেশি জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে যা অনেক বেশি সংকটময় আর ভয়াবহ।
প্রযুক্তি দুনিয়ার আজ সর্বাধিক আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা। পদার্থবিদ্যায় এবারের নোবেল পুরস্কারও গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করা দুই শীর্ষ বিজ্ঞানীর হাতে। মানুষের মস্তিষ্কের মধ্যে...
ইলেক্ট্রনিক গাড়ি নির্মাণে শুরু থেকেই ‘মার্কেট লিডার’ টেসলা। ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি এতোদিন তৈরি করতো ‘প্রাইভেট কার’ বা ব্যক্তিগত গাড়ি।
পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি সাহারা মরুভূমি। কিন্তু আশ্চর্যজনকভাবে মরুর বুকে সবুজের চিহ্ন দেখতে পেয়েছে নাসা। সংস্থাটির দাবি, ভারী বৃষ্টিপাতের ফলে সাধারণত অনুর্বর সাহারা মরুভূমি জুড়ে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর