আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশের ‘টিম ব্লুপ্রিন্ট’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই সাফল্য অর্জন করে দলটি। এছাড়া ‘ফিউচার ইনোভেটরস সিনিয়র’ ক্যাটাগরিতে বাংলাদেশের আরেক দল ‘টিম অডিসি এক্স’ সপ্তম স্থান অধিকার করেছে।

গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ২৫টি দেশের মোট ১৪৯টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলো চারটি দল।

ব্রোঞ্জজয়ী ‘টিম ব্লুপ্রিন্ট’-এর সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক ও সাম্মান রাহিন। অন্যদিকে সপ্তম স্থান অর্জনকারী ‘টিম অডিসি এক্স’-এর সদস্যরা হলেন আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দুটি বাংলাদেশি দল হলো ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’। ৯ জন প্রতিযোগীসহ মোট ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা ছিলেন প্রমি নাহিদ এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নাসির খান সৈকত।

আন্তর্জাতিক রোবোটিকসের বিশ্বমঞ্চে তরুণদের এই অর্জনকে ভবিষ্যতের জন্য বড়ো ধরনের অনুপ্রেরণা হিসেবে দেখছেন বিজয়ী প্রতিযোগী ও আয়োজকেরা।

একাত্তর/এসি
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট।
বেইজিংয়ের রাজপথে গত রবিবার যা ঘটল, তা দেখে রক্ত-মাংসের অ্যাথলেটদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। বেইজিং হাফ-ম্যারাথনে ইতিহাস গড়েছে এক রোবট; মানুষের গতির দম্ভ চুরমার করে দিয়ে বিশ্বরেকর্ড...
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
ইয়েমেনের পশ্চিম উপকূলে ইরান-সমর্থিত আনসারুল্লাহ (হুথি) বাহিনীর সাম্প্রতিক সামরিক সাফল্য লোহিত সাগর অঞ্চলে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু গণমাধ্যমের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর