গুগল থেকে সুন্দর পিচাইকে সরিয়ে দেওয়ার দাবি

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:১৪ এএম

এআইভিত্তিক সেবা জেমিনির ছবি সৃষ্টি নিয়ে ঝামেলার কারণে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইকে সরিয়ে দেওয়া হতে পারে। চ্যাটজিপিটি পর গুগল বার্ড আনলেও পরে তার নাম হয়ে যায় জেমিনি। জেমিনির নিয়ে সৃষ্ট ঝামেলার কারণেই বিতর্ক তৈরি হয়েছে যার জেরেই সুন্দর পিচাইকে গুগলের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে।

জেমিনি চ্যাটবট ভুল ছবি তৈরি করায় বেশ বিপাকে পড়েছে গুগল। কারিগরি ত্রুটির কারণে বাধ্য হয়েই জেমিনি চ্যাটবটে ছবি তৈরির সুবিধা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এই সেবা বন্ধ হয়ে যাওয়ার পর বড় ও শীর্ষ এই প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম অনেকটাই কমে গেছে। এর পর থেকেই গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের নেতৃত্ব ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি গুগলের পরিচালনা পর্ষদ থেকে সুন্দর পিচাইকে সরিয়ে দেওয়ার দাবি ও উঠেছে।

প্রযুক্তি-সংশ্লিষ্টরা বলছেন, গুগলের মতো প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের জন্য এই ভুল গ্রহণযোগ্য নয়। অবকাঠামো ও জনবল বিবেচনায় অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে গুগল। তাই এই প্রতিষ্ঠানে ব্যর্থতার দায়ভারও সুন্দর পিচাইকেই নিতে হবে। এই অবস্থায় ব্যবসা পুনরুদ্ধারে গুগলের পরিচালনা পর্ষদে রদবদলের কথাও হচ্ছে।

গত দুই বছরে গুগলে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে। গেল বছরের ডিসেম্বর মাসেই ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন সুন্দর পিচাই। কিন্তু পিচাইয়ের এই ‘দুর্দান্ত পারফরম্যান্স’-এ খুশি হয়ে সেই মাসেই গুগল তার বেতন বিপুল পরিমাণে বাড়িয়েছে। একদিকে নিজের বেতন বৃদ্ধি, অন্যদিকে নিজের কোম্পানিতেই বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই, সে জন্য পিচাইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল । এবার জেমিনি নিয়ে মহাদুর্যোগ সৃষ্টি হওয়ায় পিচাইকেই সরিয়ে দেওয়ার দাবি উঠলো।

একাত্তর/আরএ
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ- চ্যাটজিপিটি’র পেছনে বিপুল উন্নয়ন ব্যয় মেটাতে এবার আয়ের নতুন পথ খুঁজছে এটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনআই । প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর