দেশের দক্ষিণাঞ্চলে ফাইভ- জি সেবা দিতে চুক্তি সই

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১১:২২ পিএম

পদ্মা সেতুর ওপর দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ফাইভ জি ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বহুল প্রতীক্ষিত অপটিক্যাল ফাইবার স্থাপনের চুক্তি সই হয়েছে। 

বৃহস্পতিবার সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে এ সম্পর্কিত চুক্তি সই করেছে বেসরকারি প্রতিষ্ঠান বাহন লিমিটেড। 

এ চুক্তির মাধ্যমে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলকেও ফাইভ জি সংযোগের আওতায় আনবে বাহন। পদ্মা সেতুর এপ্রোচ রোড ও অধিগ্রহণ করা জমি ব্যবহার করে প্রায় ২২ কিলোমিটার এলাকায় অপটিক্যাল ফাইবার স্থাপন করবে প্রতিষ্ঠানটি। 

খুলনা, বরিশাল, যশোর ও গোপালগঞ্জসহ ১৭টি জেলায় বিদ্যমান অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে ফাইভ জি সেবা নিশ্চিত করা হবে। 

চুক্তির আওতায় ২০২৪ সালের মধ্যে দেশের প্রায় সব আইএসপি, আইআইডি ও মোবাইল অপারেটরদেরও  ট্রান্সমিশন সেবা দেবে বাহন লিমিটেড। 

চুক্তি সই অনুষ্ঠানে সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) রূপম আনোয়ার, বাহন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা এফএম রাশেদ আমিনসহ (বিদ্যুত) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবিএস
দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি বা ফাইভ-জি সেবা চালু করলো মোবাইল অপারেটর রবি। আপাতত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের প্রায় সাতটি স্থানে এই সুবিধা পাওয়া যাবে।
দেশের তিন মোবাইল অপারেটরকে একীভূত লাইসেন্সের আওতায় এনেছে বিটিআরসি। ফলে এখন থেকে তারা একই লাইসেন্সের আওতায় ফাইভজিসহ সব ধরনের সেবা দিতে পারবে। নির্দিষ্ট কোনো প্রযুক্তিসেবার জন্য আর কোনো লাইসেন্সের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর