‘এআইয়ের প্রভাবে চাকরি হারানোদের ভাতা দেওয়া উচিত’

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:১৪ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআইয়ের বিস্তারের কারণে যারা চাকরি হারাচ্ছেন বা হারাবেন, তাদেরকে পরবর্তী চাকরি পাওয়ার আগ পর্যন্ত ভাতার ব্যবস্থা করা উচিত বলে মনে করেন এ খাতের সংশ্লিষ্টরা।

একই সঙ্গে দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা আইন প্রণয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা যেনো প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি)  ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আইন প্রণয়নের নিমিত্ত প্রারম্ভিক অংশী জন’ সংলাপে এসব পরামর্শ আসে।

সংলাপে অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের জন্য এআইয়ের একটা বড় ঝুঁকি আছে। নৈতিকতা, সংস্কৃতি, ধর্মীয় ও জাতীয় মূল্যবোধ বিবেচনায় নিয়ে আইন প্রণয়ন করা জরুরি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের নাম প্রাথমিকভাবে নাম দেয়া হয়েছে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন-২০২৪’।

এইআইয়ের সম্ভাবনাগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য এই আইন জরুরি বলেও জানান তিনি।

গুগলের জেমিনি বা মাইক্রোসফটের চ্যাটজিপিটির মতো এআইগুলো এখন বিশ্বের আলোচিত বিষয়। লেখালেখি থেকে শুরু করে প্রশ্নোত্তর, গ্রাফিক্যাল উপস্থাপনাসহ নানা ধরনের সৃষ্টিশীল কাজ এখন এআই দিয়েও করা হচ্ছে।

আর কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত জনপ্রিয়তার মধ্যে এর নিয়ন্ত্রণেও বিভিন্ন দেশ উদ্যোগী হয়েছে। বাংলাদেশ ছাড়াও পশ্চিমা উন্নত দেশগুলোও এআইকে নিয়ন্ত্রণে আইন করার উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি আনিসুল হক বলেছেন, সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে একটা ড্রাফট (খসড়া) করা হবে। সেখানে কী কী থাকবে, তা নিয়ে আলোচনা হচ্ছে।

এদিনের অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, উদ্ভাবন, অনুশাসন ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন প্রণয়ন করতে চায় সরকার।

অনুষ্ঠানে মাইক্রোসফটের কান্ট্রি ডিরেক্টর জানান, শ্রীলংকায় অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম থেকেই এআই বিষয়ে পড়ানো হয়। বাংলাদেশের শিক্ষাক্রমেও এটা থাকা উচিত।

আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইনের প্রণয়ন ও প্রয়োগের আগে সাধারণ মানুষের কাছে এই প্রযুক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি বলেও মনে করেন তিনি।

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন ২০২৪’ –প্রণয়নের আগে এর খসড়ার ওপর এই প্রথম অংশীদারদের মতামত নেয়া হলো। এদিন প্রায় ২৬ জনের মতামত নেয়া হয়।

আরবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আগামী দিনে বিশ্বজুড়ে বিপুলভাবে চাকরির বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও উঠে এসেছে এ তথ্য।
মেটা তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ স্বতন্ত্র প্লাটফর্মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সিএনবিসি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর