চীনে কমেছে বিদেশি ব্রান্ডের হ্যান্ডসেট বিক্রি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার চীনে বিদেশী ফোনের চালান কমেছে ৪৭ শতাংশ। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকজায়ান্ট অ্যাপল। কেননা আইফোন বিক্রির সবচেয়ে বেশি প্রবৃদ্ধি আসে চীনা বাজার থেকেই। 

এদিকে আইফোনের নতুন ১৬ সিরিজ দিয়েও বাজার ধরতে পারছে না তারা। আর চীনের দেশীয় ব্র্যান্ডগুলো নিজেদের বাজার ধরে রাখতে হ্যান্ডসেটে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে। সব মিলিয়ে চীনের বাজারে অ্যাপলের আধিপত্য কেবলই কমছে। 

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার চীনে। নভেম্বরে দেশটিতে বিদেশি ব্র্যান্ড ফোনসেটের বিক্রির হার বেশ কমেছে। দেশটির সরকারি তথ্য বলছে, নভেম্বরে চীনে বিদেশী মোবাইল ফোনের চালান কমে ৩ দশমিক ০৪ মিলিয়ন ইউনিটে নেমেছে যা ২০২৩ এর একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ কম। 

চীনের বাজারে অনেক দিন ধরেই চাপে আছে অ্যাপল। দেশটিতে হুয়াওয়ের মতো টেকজায়ান্টের সঙ্গে প্রতিযোগিতার প্রভাব পড়েছে আইফোন বিক্রিতে। এর আগে হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে বছর শেষে কোম্পানির বিক্রয়লব্ধ আয়ে ধস নামে। 

২০২৩ সাল শেষে চীনের বাজারে হুয়াওয়ে বেশ কিছু অত্যাধুনিক মডেলের ফোন এনে বেশ আলোচনায় আসে। আর এভাবেই চীনের বাজারে বিদেশি ফোনের আধিপত্য কমতে শুরু করে। গবেষণা সংস্থা আইডিসির তথ্য বলছে, গত বছরের তৃতীয় প্রান্তিকে হুয়াওয়ের প্রবৃদ্ধি অ্যাপলকে ও ছাড়িয়ে যায়। 

দেড় দশকের ইতিহাস ভেঙে এই প্রথম অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা যুক্ত করা হয়েছে আইফোন ১৬ তে । মূলত আইফোনের এই সিরিজ দিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাচ্ছে অ্যাপল। তবে তা সত্ত্বেও চীনা বাজারে অ্যাপল তার জায়গা ধরে রাখতে পারবে নিকা তা নিয়ে সংশয়ে আছে প্রযুক্তিবিদরা। 

কেননা চীনা বাজারে এখনও অ্যাপল ইন্টিলিজেন্সের অনুমতি নিয়ে জটিলতা কাটেনি। এছাড়া দেশীয় ব্র্যান্ডগুলো নিজেদের বাজার ধরে রাখতে হ্যান্ডসেটে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে । 

অ্যাপলের সবচেয়ে বড় বাজার চীনে আইফোনের বিক্রি ও প্রবৃদ্ধি ক্রমান্বয়ে কমে যাওয়ায় নড়েচড়ে বসেছেন অ্যাপলের সিইও টিম কুক। দ্রুতই সমস্যা সমাধানে স্থানীয় চীনা সংস্থাগুলির সাথে অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য অংশীদারিত্ব বাড়াতে বেশ কয়েকবার চীনে গিয়েছেন তিনি। 

এরই মধ্যে বিক্রি বাড়াতে চীনের চন্দ্রবর্ষ ছুটিতে আইফোন ১৬র ওপর ছাড় দেয়ার কথাও ভাবছে টেক জায়ান্টটি। খুব শিগগরিই চীনারা এই ছাড়ে আইফোন কেনার সুযোগ পাবেন।

একাত্তর/এসি
স্মার্টফোন চার্জের দুশ্চিন্তাকে চিরতরে বিদায় জানাতে এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন এক তুলকালাম কাণ্ড ঘটাতে অবশেষে বাংলাদেশে পা রাখছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। সেপ্টেম্বরের শুরুতেই শাওমি...
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর