মঙ্গলের ভূগর্ভে বিপুল তরল পানির সন্ধান

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০১:৪৭ এএম

সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গলে পানির অস্তিত্ব নিয়ে জল্পনা বহুদিনের। আর পানির সন্ধান মানেই প্রাণের সম্ভাবনা। এবার সব কল্পনার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশিত এক প্রতিবেদন মঙ্গলের ভূপৃষ্ঠের গভীরে বিপুল পরিমাণ তরল পানির অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছে নাসা। 

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান ‘মার্স ইনসাইট ল্যান্ডার’র পাঠানো তথ্য-উপাত্ত ব্যবহার করে গবেষণাটি চালানো হয় বলে জানানো হয়েছে। খবর রয়টার্স’র।

মঙ্গলে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টাকে এ তথ্য আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। সেই সাথে বহু আগে গ্রহটির মহাসাগরে কী ঘটেছিল, সে সম্পর্কেও ধারণা দিতে পারে এ তথ্য।

মঙ্গলে ২০১৮ সাল থেকেই অবস্থান করছে ইনসাইট ল্যান্ডার। চার বছরের বেশি সময় ধরে রোবটযানটি এ গ্রহে ভূকম্পনসংক্রান্ত উপাত্ত পরিমাপ করেছে। এছাড়া, কীভাবে ভূমিকম্পে সেখানকার পৃষ্ঠভাগ কেঁপে ওঠে, সেটি পরীক্ষা এবং ভূপৃষ্ঠের নিচে কি ধরণের উপকরণ বা পদার্থ রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা ল্যান্ডারটি।

নাসার রোবটযান ‘মার্স ইনসাইট ল্যান্ডার। ছবি: সংগৃহীত।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির শিক্ষক ভাশান রাইট জানান, ভূতাত্ত্বিক বিভিন্ন গবেষণায় জানা গেছে, ৩০০ কোটি বছর আগে মঙ্গলের উপরিভাগে হ্রদ, নদী ও মহাসাগর ছিলো। গবেষণার এ ফলাফল যদি সঠিক হয়ে থাকে, তবে প্রাণের যেসব উৎস সম্পর্কে আমরা জানি, সেগুলো মঙ্গলেও রয়েছে।

রোবটযানের পাঠানো উপাত্তের ভিত্তিতে গবেষকেরা বলছেন, মঙ্গলে তরল পানির অস্তিত্ব রয়েছে। আর সম্ভবত এর অবস্থান ল্যান্ডারের নিচে ভূপৃষ্ঠের অনেকটা গভীরে।

নতুন এ গবেষণা প্রতিবেদনের রচয়িতাদের অন্যতম ভাশান রাইট। তিনি বলেন, ‘আমরা জানি, আমাদের এই পৃথিবী যথেষ্ট সিক্ত এবং এখানে জ্বালানির যথেষ্ট উৎস রয়েছে। তাই এই গ্রহের ভূপৃষ্ঠের অনেক গভীরেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণের অস্তিত্ব আছে।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীতে ভূপৃষ্ঠের ওপর থেকে পানি ভূগর্ভে প্রবেশ করে। সেখান থেকে আরও গভীরে সঞ্চিত হয়। আমরা মনে করি, একই প্রক্রিয়া মঙ্গলেও সংঘটিত হয়েছে। তবে সেটি ওই সময় হয়েছে, যখন মঙ্গলের উপরিভাগ এখনকার চেয়ে বেশি উষ্ণ ছিল।’

ইনসাইট ল্যান্ডারের তথ্যের ভিত্তিতে গবেষণায় দেখা গেছে, তরল পানির বিশাল ওই মজুত মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে ১১ দশমিক ৫ কিলোমিটার থেকে ২০ কিলোমিটার নিচে অবস্থিত। এবং মঙ্গলের ভূপৃষ্ঠের নিচে যে পরিমাণ তরল পানির উপস্থিতি পাওয়া গেছে, তা আগের অনুমানের চেয়ে বেশি।

এ গবেষণা প্রতিবেদনের অন্য রচয়িতারা হলেন স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির ম্যাথিয়াস মর্জফেল্ড ও বার্কলের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মাইকেল ম্যাঙ্গা। ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স’ সাময়িকীতে সোমবার প্রকাশিত হয়েছে এ প্রতিবেদন।

 

একাত্তর/জো
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর