দাবদাহে ইউরোপে এক বছরে ৪৭ হাজার মানুষের মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৯:৪৭ পিএম

গত বছর বিশ্বের নানা স্থানেই পারদ সর্বোচ্চে চড়ে বিশ্বরেকর্ড করেছে তাপমাত্রা। প্রচণ্ড দাবদাহে ইউরোপে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এক বছরেই। বিশেষত দক্ষিণ ইউরোপের দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার বার্সেলোনা ইন্সটিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায়, ইউরোপীয়রা বিশ্বের সবচেয়ে দ্রুত-উষ্ণ হওয়া মহাদেশে বাস করছে এবং তীব্র তাপ থেকে উদ্ভূত ক্রমবর্ধমান স্বাস্থ্য-ঝুঁকির সম্মুখীন হচ্ছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

স্প্যানিশ গবেষণা কেন্দ্রটির প্রতিবেদন অনুযায়ী, ক্রমবর্ধমান উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ফলে গত ২০ বছর ধরে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করায় তীব্র গরমে ২০২৩ সালের মৃত্যুর সংখ্যা ধারণার চেয়ে কিছুটা কমেছে। গত বছর ৬০ হাজারের বেশি মানুষের তাপমাত্রা-সম্পর্কিত কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হয়েছিল। এ ধরণের মৃত্যু রোধে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সতর্কতামূলক ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন।

আইএসগ্লোবাল’র গবেষক এলিসা গ্যাল্লো জানান, ‘চলতি শতাব্দীতে উচ্চ-তাপমাত্রার সঙ্গে সামাজিকভাবে খাপ খাওয়ানোর প্রক্রিয়া কীভাবে হয়েছে, তা আমাদের গবেষণায় দেখা গেছে। এর ফলে বিশেষত বয়স্কদের মধ্যে তাপমাত্রা-জনিত মৃত্যুর ঘটনা কম হয়েছে।’

গবেষণায় ইউরোপের ৩৫টি দেশের মৃত্যু ও তাপমাত্রা সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে। তাপজনিত কারণে ৪৭ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে বলে তাদের গবেষণায় অনুমান করা হয়েছে। গ্রিস, বুলগেরিয়া, ইতালি ও স্পেনে তাপমাত্রা-জনিত কারণে উচ্চ মৃত্যুহার দেখা গেছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

একাত্তর/জো
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর