কমিউনিটি ক্লিনিক বাতিল, ফ্রি ওষুধ ও সেবা নিয়ে আসছে নতুন স্বাস্থ্য ইউনিট

আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:৩১ পিএম

দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবায় বড়ো ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানের কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা বাতিল করে প্রতিটি ইউনিয়নে চালু করা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’। এই নতুন ব্যবস্থার আওতায় সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পাবেন। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবাকে এক প্যাকেজের আওতায় এনে প্রতি দুই মাস পর পর স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা বা চেকআপ করবেন।

বৃহস্পতিবার (১১ জুন) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। 

তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন সাপেক্ষে আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের পাঁচটি জেলায় এই নতুন ব্যবস্থার পাইলটিং বা পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীর এই ঘোষণার পাশাপাশি উঠে আসে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর প্রসঙ্গটিও।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এই ঘটনাকে অমার্জনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, তদন্তে হাসপাতালের গাফিলতি ও দায় পাওয়া গেলে প্রয়োজনে প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করা হবে।

গত ২৭ মে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির কারণ দর্শানোর নোটিশের জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গত ৯ জুন দেওয়া সেই জবাব সন্তোষজনক নয় বলে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই ঘটনায় মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

একাত্তর/এসি
স্বাস্থ্যসেবায় দেশের সক্ষমতার উজ্জ্বল এক নাম কমিউনিটি ক্লিনিক। যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা।দেশের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিকভাবেও ব্যাপক সমাদৃত বর্তমান সরকারের...
বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’ বা ষষ্ঠ ট্রফি জয়ের মিশন শুরু করতেই আফ্রিকান সিংহ মরক্কোর সামনে বড়সড় ধাক্কা খেল কার্লো আনচেলত্তির ব্রাজিল। ‘গ্রুপ সি’-এর বহুল প্রতিক্ষিত এই হাই-ভোল্টেজ ম্যাচে মরক্কোর সাথে...
বিশ্বকাপে ‘গ্রুপ এফ’-এর উদ্বোধনী ম্যাচে সোমবার সকালে মেক্সিকোর এস্তাদিও মন্তেরিতে মুখোমুখি হচ্ছে তিউনিসিয়া ও সুইডেন। আর মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সুইডিশ শিবিরকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন...
সান ফ্রান্সিসকো বে এরিয়ার তীব্র দাবদাহে নিশ্চিত জয় পকেটে পুরে ফুরফুরে মেজাজে মাঠ ছাড়ার প্রহর গুনছিল সুইজারল্যান্ড। কিন্তু অন্তিম মুহূর্তে কাতারের এক ‘টর্নেডো’ হেডে সব হিসাব-নিকাশ ওলটপালট হয়ে গেছে।...
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর