স্বাস্থ্যসেবায় সক্ষমতার উজ্জ্বল নাম কমিউনিটি ক্লিনিক

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৩:২৮ পিএম

স্বাস্থ্যসেবায় দেশের সক্ষমতার উজ্জ্বল এক নাম কমিউনিটি ক্লিনিক। যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা।

দেশের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিকভাবেও ব্যাপক সমাদৃত বর্তমান সরকারের এই উদ্যোগ। পাবলিক হেলথ অ্যান্ড ডিপ্লোম্যাসি কনফারেন্সে যোগ দিতে আসা বিদেশি প্রতিনিধিরা কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখে বললেন, এই মডেল সারাবিশ্বের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত।

১৭ কোটি মানুষের দেশে স্বাস্থ্যসেবার সামর্থ্য আর চাহিদার ফারাকটা বিশাল। কিন্তু এতো সমালোচনার ভিড়েও গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছে কমিউনিটি ক্লিনিক। প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি ক্লিনিক। আগে যেখানে জ্বর বা অপুষ্টির মত অসুখের জন্য হাসপাতালে যাওয়া ছিলো সময় আর ব্যয়সাপেক্ষ, সেখানে কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে দোরগোড়ায় পৌঁছে গেছে প্রাথমিক স্বাস্থ্যসেবা।

সরকারের এই উদ্যোগ জাতিসংঘের স্বীকৃত পেয়েছে ‘দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নামে।

পাবলিক হেলথ এন্ড ডিপ্লোম্যাসি কনফারেন্সে যোগ দিতে আসা বিদেশী প্রতিনিধিদেরও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম নিয়ে আগ্রহ ছিলো। বিশ্বের জন্য এটিকে একটি অনুসরণীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তারা।

স্বাস্থ্যখাতের কর্মকর্তারা জানান, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই উদ্যোগ বাংলাদেশকে দিয়েছে ভিন্ন মাত্রা।

আরও পড়ুন: সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি কমে হলো ৫০ টাকা

২০০০ সালে প্রথম কার্যক্রম শুরু করে কমিউনিটি ক্লিনিক। আর এখন সারাদেশে এর সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার।


একাত্তর/জো

দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবায় বড়ো ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানের কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা বাতিল করে প্রতিটি ইউনিয়নে চালু করা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’। এই নতুন...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর