যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা শান্তি চুক্তিতে নাখোস ইসরাইল

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৬:১২ পিএম

মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে তুমুল আলোচনা চলছে। ১৪ দফার একটি সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে, চুক্তি নিয়ে উভয় পক্ষের বক্তব্যের পাশাপাশি ইসরাইলি মহলেও দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।

কয়েক মাসের সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি সমঝোতার খসড়া সামনে এসেছে। ১৪ দফার এই প্রস্তাবে সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হয়েছে। এর আওতায় আছে লেবানন ফ্রন্টও।

খসড়া অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করবে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়া এবং ধাপে ধাপে সামরিক উত্তেজনা কমানোর বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নেতৃত্বের দাবি, সামরিক শক্তি ব্যবহারের হুমকিই তেহরানকে আলোচনার টেবিলে এনেছে।

খসড়া প্রস্তাবে বলা হয়েছে, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা হবে, ইরানের জ্বালানি আয়ে পূর্ণ প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন সহায়তার পরিকল্পনা করা হবে।

তবে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন, প্রস্তাবিত সমঝোতা নথিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। তিনি বলেন, আগের পরমাণু চুক্তির মতো শুধু কাগুজে প্রতিশ্রুতি নয়, এবার যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য সামরিক শক্তির চাপই তেহরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করেছে।

হেগসেথের ভাষায়, ইরানি শাসনব্যবস্থা এখন আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পুরো সময়জুড়েই হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছিলো এবং সেই চাপের কারণেই প্রণালিটি পুনরায় খুলে দেবার আলোচনা সম্ভব হয়েছে। তবে অবরোধ প্রত্যাহার ও ইরানের তেল রপ্তানি পুনরায় শুরুর বিষয়ে তিনি জানান, এটি প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত কার্যকর হয়েছে, যদিও এর ভবিষ্যৎ নির্ভর করবে ইরানের পদক্ষেপের ওপর।

এর মধ্যেই ৪৮ ঘণ্টা পর হরমুজ প্রণালী দিয়ে প্রথমবারের মতো একটি ভারতীয় তেলবাহী জাহাজ চলাচল করেছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের সরকার বিরোধীরা বলছে, সংঘাত এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতে দেশটির নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ইরান সরকার বলছে, চুক্তির পরবর্তী ধাপ অর্থাৎ ৬০ দিনের আলোচনায় অংশ নেয়ার আগে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফিরিয়ে দিতে হবে। তবে চুক্তি নিয়ে সন্তুষ্ট নয় ইসরাইল। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চুক্তি বাস্তবায়িত হলে এটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনাগুলোর একটি। তবে বাস্তবায়নের আগে সামনে আছে বহু জটিলতা, অবিশ্বাস এবং রাজনৈতিক হিসেব-নিকেশ। এই সমঝোতা সফল হলে তা শুধু ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কই নয়, বরং হরমুজ প্রণালি, জ্বালানির বাজার এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে স্থিতিশীল করবে। আর তা না হলে, দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হবে আবারো।

এআরএস
দীর্ঘ গোপনীয়তা আর বিশ্বজুড়ে তীব্র জল্পনা-কালের অবসান ঘটিয়ে অবশেষে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অফিশিয়াল ও চূড়ান্ত লিখিত রূপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হলেও, এর স্থায়িত্ব এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে গভীর সংশয়...
মধ্যপ্রাচ্যের তিন মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টাসের্র এক প্রতিবেদন...
দীর্ঘ সাড়ে তিন মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর লক্ষ্যে অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হয়েছে। সোমবার, ফ্রান্সের জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে মার্কিন...
দীর্ঘ গোপনীয়তা আর বিশ্বজুড়ে তীব্র জল্পনা-কালের অবসান ঘটিয়ে অবশেষে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অফিশিয়াল ও চূড়ান্ত লিখিত রূপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
লক্ষ্মীপুরের একটি আবাসিক ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, হত্যার পর ঘটনাটি...
স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার লেগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর