খুলছে হরমুজ প্রণালী, দিতে হবে না টোল: ট্রাম্প

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

যুদ্ধ বন্ধে অবশেষে শুক্রবার একটি সমঝোতা স্মারকে করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এদিন থেকে হরমুজ প্রণালীও খুলছে বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই রুট ব্যবহারে কোনো দেশকে আর টোল দিতে হবে না বলেও জানান তিনি। আগামী ১৯ জুন, সুইজারল্যান্ডের জেনেভায় ‘ইসলামাবাদ মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং’ বা সমঝোতা স্মারক নামের চুক্তিটি সই হবে।

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা স্মারক’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে। এর অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, শুক্রবার থেকেই হরমুজ প্রণালী আবারও খুলে দেয়া হবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী টোল-মুক্তভাবে উন্মুক্ত করার এবং সেখানে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেয়ার নির্দেশ দেয়ার কথা উল্লেখ করেছেন।

যুদ্ধ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ইরানও। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও জানান, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ এবং সব ধরনের সামরিক অভিযানের তাৎক্ষণিক ও স্থায়ী সমাপ্তি হবে।

তবে ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, ইসরাইল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের অধীনস্থ নয়। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ইসরাইল এমন কোনো চুক্তির অংশীদার নয়, যা তাদের নিরাপত্তা নিশ্চিত করে না।

যুদ্ধ থামানোর এই উদ্যোগ কতটা সফল হবে, সেটি এখনই বলা যাচ্ছে না। আনুষ্ঠানিক চুক্তি সই হলে আর যুদ্ধবিরতি টিকে থাকলে স্বস্তি ফিরতে পারে পুরো অঞ্চলে। তাই শুধু মধ্যপ্রাচ্য নয়, সুইজারল্যান্ডে শুক্রবারের বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।

 

এআরএস
দীর্ঘ গোপনীয়তা আর বিশ্বজুড়ে তীব্র জল্পনা-কালের অবসান ঘটিয়ে অবশেষে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অফিশিয়াল ও চূড়ান্ত লিখিত রূপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হলেও, এর স্থায়িত্ব এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে গভীর সংশয়...
মধ্যপ্রাচ্যের তিন মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টাসের্র এক প্রতিবেদন...
দীর্ঘ সাড়ে তিন মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর লক্ষ্যে অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হয়েছে। সোমবার, ফ্রান্সের জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে মার্কিন...
দীর্ঘ গোপনীয়তা আর বিশ্বজুড়ে তীব্র জল্পনা-কালের অবসান ঘটিয়ে অবশেষে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অফিশিয়াল ও চূড়ান্ত লিখিত রূপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
লক্ষ্মীপুরের একটি আবাসিক ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, হত্যার পর ঘটনাটি...
স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার লেগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর