অ্যান্টার্কটিকার পর এবার আর্কটিক অভিযানে সালাহউদ্দীন সুমন ও নিলয়

আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:৩৯ এএম

চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহ উদ্দিন (সালাহউদ্দিন সুমন) এবং ভ্রমণ লেখক ও উদ্যোক্তা নিলয় কুমার বিশ্বাস।

চলমান মেরু অভিযান সিরিজের অংশ হিসেবে এই দুই অভিযাত্রী ইতিমধ্যে উত্তর মহাসাগরে অবস্থিত নরওয়ের স্বালবার্ড দ্বীপপুঞ্জের পৃথিবীর সবচেয়ে উত্তরের জনবসতি 'লংইয়ারবায়েন'-এ পৌঁছেছেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের  ফ্লাইটে আমস্টারডাম ও অসলো হয়ে তারা লংইয়ারবায়েনে পৌঁছান।

প্রায় ৭৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত স্বালবার্ডকে পৃথিবীর অন্যতম দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। হিমবাহ, বরফাবৃত পর্বত আর মেরু ভাল্লুক, রেইনডিয়ার ও সিলসহ নানা বন্যপ্রাণীর জন্য এলাকাটি বিখ্যাত।

জুন মাসের শুরুতে সেখানে পৌঁছানোর কারণে তারা ২৪ ঘণ্টা সূর্য দৃশ্যমান থাকার এক অনন্য প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষ করছেন।

অভিযান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সালাহউদ্দিন সুমন বলেন, একই বছরে অ্যান্টার্কটিকা ও আর্কটিক—উভয় মেরু অঞ্চল ঘুরে আমার দর্শকদের জন্য বাংলায় কনটেন্ট তৈরি করা সত্যিই এক অনন্য সুযোগ।

তার এই অভিযানের গল্প পরবর্তীতে তার  ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। অন্যদিকে নিলয় কুমার বিশ্বাস এই সফলতাকে স্বপ্ন সত্যি হওয়ার মতো এক অবিস্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।

দুর্গম ও চ্যালেঞ্জিং এই সুমেরু অভিযানে স্পন্সর হিসেবে সহযোগিতা করছে ‘ডট ইন্টারনেট’ এবং প্রতিষ্ঠানটির সিইও প্রদীপ ঢালী এই যাত্রায় সার্বিক সমর্থন জুগিয়েছেন। বাংলা ভাষায় গল্প বলার মাধ্যমে সুমেরু অঞ্চলের সৌন্দর্য ও রহস্যকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরাই এই দুই অভিযাত্রীর মূল লক্ষ্য।

আরবিএস
পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় সফলভাবে পা রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালাহউদ্দিন সুমন।
হিমালয়ের ‘হিমলুং’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন দেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। ৩০ দিনের এই অভিযানে শনিবার (১৮ অক্টোবর) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে সেবাগ্রহীতাদের অর্থ নেয়া, হয়রানি ও হেনস্তা করার অভিযোগে ৬ দালালকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার মিরপুর বিআরটিএ...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার সকালে ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হলেও, এর স্থায়িত্ব এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে গভীর সংশয়...
কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর ভোর সাতটায় আবারও বিশ্বমঞ্চে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে...
ফিফা বিশ্বকাপে সোমবার রাতে এইচ-গ্রুপের উদ্বোধনী ম্যাচেই ফুটবল ইতিহাস দেখল শতাব্দীর অন্যতম বড় ও ঝাঁঝালো এক অঘটন। ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এবং টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ইউরোপীয়...
বিশ্বমঞ্চে বুধবার জে-গ্রুপের দ্বিতীয় ম্যাচে এক নতুন রূপকথার জন্ম হতে যাচ্ছে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের চিতা ‘অস্ট্রিয়া’ এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর