বিআরটিএ'তে ঝটিকা অভিযান, ছয় দালালের কারাদণ্ড

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৬:২২ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে সেবাগ্রহীতাদের অর্থ নেয়া, হয়রানি ও হেনস্তা করার অভিযোগে ৬ দালালকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার মিরপুর বিআরটিএ সার্কেল-১ অফিস থেকে প্রযুক্তির সহায়তায় দালালদের কারাদণ্ডে দণ্ডিত করেছে বিআরটিএ'র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার পরিচালিত মোবাইল কোর্ট।

মিরপুর সার্কেল অফিসের ভেতরে ব্যাংকের সামনেসহ বিভিন্ন জায়গা থেকে এ দালালদের আটক করা হয়।

আটকরা হলেন, নুরনবী মুন্সি হৃদয় (২৭), মনির (২৭), রুবেল (৩০), মো. রবিউল ইসলাম (২৩), আবু সেলিম (৩৩) ও মোস্তফা জামান (৪০)। মূলত সিসি ক্যামেরার মাধ্যমে এই দালালদের গতিবিধি ও কার্যক্রম পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয়। এরা সকলেই বিআরটিএ এর বিভিন্ন কাজের দালালি করে আসছে দীর্ঘ দিন ধরে। জিজ্ঞাসাবাদে তারা সকলেই দোষ স্বীকার করে। এদের প্রত্যেকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রদান করা হয়।

এ বিষয়ে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি এই সার্কেল অফিস দালাল মুক্ত করতে। স্মার্ট বিআরটিএ বির্নিমাণের লক্ষ্যে দালালবিরোধী এই রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর