পয়লা অক্টোবর শুরু ঢাবির ভর্তি পরীক্ষা, কেন্দ্র ঢাকার বাইরেও

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৯ পিএম

এক অক্টোবর ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ভোগান্তি লাঘবে এবারই প্রথম ঢাকার বাইরেও সাত বিভাগে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে উপাচার্য মো. আখতারুজ্জামান এসব কথা বলেন।

এসময় উপাচার্য জানান, সাত বিভাগের বিশ্ববিদ্যালয় আলাদা ইউনিট হিসেবে কাজ করবে। পরীক্ষা ১১টায় শুরু হয়ে দেড়ঘন্টা চলবে।

এছাড়া নম্বর ও ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসবে বলে জানান তিনি। এমসিকিউ ও লিখিত দুই অংশে যথাক্রমে ৬০ ও ৪০ নম্বরে মানবন্টণ হবে এবং চ ইউনিটের জন্য আলাদা মানবন্টন হবে।

আরও পড়ুন: ফোনে আড়ি পাততে বাধা নেই: হাইকোর্ট

এবারের ভর্তি পরীক্ষায় সাত হাজার ১৪৮ আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৩৩০ জন।

যেকোনো ধরনের জালিয়াতি বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান উপাচার্য।


একাত্তর/টিএ

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর