ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাবি ও চবি'র প্রস্তুতি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৭ পিএম

১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন ৩৬,১২৪ জন পরীক্ষার্থী। প্রথম দিনেই 'ক' ইউনিটের পরীক্ষায় বসবেন ১৪,৩৪৬ জন। ২ অক্টোবর খ ইউনিট, ৯ অক্টোবর চ ইউনিট এবং ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে গ ও ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে ক্লাসরুমসহ পুরো ক্যাম্পাস। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি। 

পরীক্ষা চলাকালীন সময়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক অবস্থানে থাকবেন আইনশৃংখলা বাহিনীর সদসরা। সেই সাথে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসানো হয়েছে হেল্প ডেস্ক। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে প্রথম দুটি পরীক্ষায় শাটল ট্রেনের ব্যবস্থা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পরীক্ষার দিন সকালে চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে শাটলে চড়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারবে পরীক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকায় পরীক্ষার্থীদের থাকা এবং খাওয়া নিজের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, পরীক্ষার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

শুক্রবার ক ইউনিটের পরীক্ষায় চট্টগ্রাম বিভাগ থেকে প্রায় সাড়ে ১১ হাজার পরীক্ষার্থী  অংশগ্রহণ করবেন। শনিবার একই বিভাগের (চট্টগ্রাম) প্রায় তিন হাজার পরীক্ষার্থী কলা অনুষদের পরীক্ষায় অংশ নেবে। ২ অক্টোবর কলা অনুষদ, ৯ অক্টোবর চাররুলা এবং ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে বাণিজ্য ও সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: কাদের মির্জা বাদ, নোয়াখালী আওয়ামী লীগের কমিটি গঠন

চবি রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা ও মেট্রোপলিটন থেকে পুলিশের সহযোগীতা থাকবে। এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগ থেকে প্রায় ২৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। চট্টগ্রাম বিভাগে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই পরীক্ষা হবে।


একাত্তর/আরবিএস 

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর