সকালের সিদ্ধান্ত সন্ধ্যায় বদল, বন্ধ হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১:৫১ পিএম

২৪ ঘন্টার অতিবাহিত হবার আগেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শুক্রবার (১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়টির পাবলিক রিলেশন অফিসার মোঃ শাহ্‌ আলী স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার দায়ে অভিযুক্ত প্রভাষক ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত ও চলমান পরীক্ষা স্থগিত করা হলেও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার কোনো সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় নেওয়া হয়নি। 

উল্লেখ্য যে, বিজ্ঞপ্তিটি পহেলা অক্টোবর রাতে প্রেরণ করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্যাড ও মোঃ শাহ্‌ আলীর স্বাক্ষরে ছিল গতকালের (৩০ সেপ্টেম্বর) তারিখ। 

এর আগে, একইদিন প্রথম প্রহরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ সোহ্রাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিন্ডিকেট সভার বরাত দিয়ে জানানো হয়, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম বাদে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজে চুল কাটার প্রমাণ মিলেছে: তদন্ত কমিটি

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৪ জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় রাতে বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন তুহিন (২৫) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরই পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করলে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন দায়িত্বে থাকা তিনটি পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।


একাত্তর/এসএ

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর