সুইডিশ কার্টুনিস্টের দুর্ঘটনায় মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১০:২২ এএম

ইসলাম ধর্মের মহানবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন আঁকা সুইডিশ কার্টুনিস্ট লারস ভিলকস এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে দ্যা গার্ডিয়ানসহ বিভিন্ন সুইডিশ সংবাদমাধ্যম। 

রোববার (৩ অক্টোবর) ভিলকসকে বহনকারী একটি গাড়ির সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। গাড়িতে তার সাথে দুইজন পুলিশ কর্মকর্তাও ছিলেন বলে জানা গেছে। মহানবীকে নিয়ে কার্টুন আঁকার পর মৃত্যু হুমকি পাওয়ার ফলে ২০০৭ সাল থেকে পুলিশি প্রহরায় থাকতেন ভিলকস। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে ২০১৫ সালে একবার হামলার শিকার হয়েছিলেন ভিলকস। কোপেনহেগেনের একটি ক্যাফেতে বাকস্বাধীনতা নিয়ে বক্তৃতা দেয়ার সময় তার ওপর হামলা চালায় একজন কট্টর ইসলামপন্থী বন্দুকধারী। এ হামলায় একজন চলচ্চিত্র পরিচালক নিহত এবং তিন পুলিশ আহত হন। 

আরও পড়ুন: টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর, ছাদে লেখা রাজনৈতিক বার্তা

মহানবীকে নিয়ে কার্টুন আঁকার আগে বলতে গেলে অজানাই ছিলেন ভিলকস। ২০০৭ সালে তার আঁকা ওই ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হলে তার প্রাণনাশের হুমকি দেয় বিভিন্ন চরমপন্থি ইসলামী গোষ্ঠী। তাকে হত্যা করতে পারলে এক লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা দেয় জঙ্গিগোষ্ঠী আল কায়েদা। 

image


২০১০ সাথে তাকে হত্যার পরিকল্পনা করার দায়ে দুইজন মুসলমান ব্যক্তি গ্রেপ্তার হলে ওই কার্টুনটি আবার প্রকাশ করে সুইডেনের বিভিন্ন পত্রিকা। তারপর থেকেই অসংখ্য হত্যার হুমকি পাওয়ার পর সর্বদা পুলিশি পাহারায় থাকতেন ভিলকস। এছাড়াও, তাকে হত্যার পরিকল্পনার দায়ে ২০১৩ সালে এক মার্কিন নারীকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। 

উল্লেখ্য, ইসলাম ধর্ম নিয়ে ব্যঙ্গ করা ম্যাগাজিন শার্লি হেবদোর ওপর সন্ত্রাসী হামলার মাত্র তিনমাস আগে ২০১৪ সালে একে সম্মানসূচক 'মুক্তি পুরস্কার' দিয়েছিল লারস ভিলকস কমিটি। 


একাত্তর/এসজে

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর