তুরাগে ট্রলার ডুবিতে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৫:০০ পিএম

রাজধানীর আমিন বাজার এলাকার তুরাগ নদে বালু ভর্তি কার্গোর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন চারজন।

শনিবার (৯ অক্টোবর) সকাল নয়টার দিকে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল উদ্ধারে অভিযান চালাচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম একাত্তরকে জানান, আজ সকালে একটি নৌকা ডুবির খবর পেয়েছেন তারা। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

image


স্থানীয়রা জানায়, তুরাগ নদে বালু ভর্তি কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় সাতজন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন: দৌলতদিয়ায় আটকা পড়েছে চার শতাধিক পণ্যবাহী ট্রাক

আমিনবাজার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ট্রলারটি যাত্রী পারাপারের সময় ডুবে যায় বলে জানা গেছে। ওই ট্রলারে ১৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটি কীভাবে ডুবেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর