রেইনট্রি ধর্ষণ মামলার রায় হচ্ছে না মঙ্গলবার

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১০:১১ এএম

রাজধানীতে আলোচিত রেইনট্রি ধর্ষণ মামলার রায় ঘোষণা পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার দুই নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোছা. কামরুন্নাহারের আদালতে এ মামলার রায়ের তারিখ ধার্য ছিল।

তবে, বিচারক ছুটিতে থাকায় রায় প্রস্তুত হয়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ফারহানা আহমেদ অরেঞ্জ। রায়ের তারিখ পড়ে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

দুই তরুণীকে ধর্ষণের আলোচিত এই মামলার পাঁচ আসামি হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ ও নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল।

রাষ্ট্রপক্ষ আসামিদের শাস্তি চাইলেও আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, সাফাতের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার ইন্ধনে এই মামলাটি হয়েছে।

আরও পড়ুন: সিনহা হত্যা মামলায় পঞ্চম দফার শেষ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

এর আগে গত ৩ অক্টোবর মামলাটির উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ হয়। এরপর আদালত রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফ রাজধানীর রেইনট্রি হোটেলে দুই নারীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। ওই বছরের ৬ মে সাফাত ও নাঈমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।

মামলার কয়েকদিনের মধ্যে ১১ মে সিলেট থেকে সাফাতকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেপ্তার হন সাদমানও। অন্য আসামিদেরও এর মধ্যে গ্রেপ্তার করা হয়।

৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৩ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।


একাত্তর/এসজে

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর