চাইলেও ডুবতে পারবেন না যে সাগরের জলে

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৭:০১ পিএম

রহস্য ভরা পৃথিবীতে এখনও অনেক কিছুই রয়েছে যা আমাদের অবাক করে দেয়। এমন অনেক রহস্যও আছে যা উন্মোচন করা এখনও সম্ভব হয়ে ওঠেনি মানুষের পক্ষে। এরকমই এক রহস্যের নাম হল ডেড সি বা মৃত সাগর। জর্ডানে অবস্থিত এই জলাশয়কে সাগর বলা হলেও এটি মূলত লেক বা হ্রদ। 

নামে সমুদ্র হলেও এটি আসলে একটি হ্রদ। ইসরাইল ও জর্ডানের সিমান্তে অবস্থিত এই হ্রদের নাম ডেড সি বা মৃত সাগর। যেখানে ইচ্ছে হলেই আপনি ভেসে থাকতে পারবেন। চাইলেও ডুবতে পারবেন না।

কোনো জাদু-টোনা নয়, এর পেছনে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। জরিপে দেখা গেছে, মৃত সাগরের পানিতে রয়েছে প্রায় ৩৭ বিলিয়ন টন লবন, যা সাগরজলের তুলনায় প্রায় ১০ গুণ বেশি লোনা। 

image


এর ফলে প্লবতার কারণে কর্কের মতো পানিতে ভেসে থাকে মানুষের দেহ। এই হ্রদের পানির এক মাত্র উৎস জর্ডান নদী। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪২৩ মিটার নিচে অবস্থিত এই হ্রদকে বলা হয় পৃথিবীর সর্বনিম্ন বিন্দু। 

অতিরিক্ত লবনাক্ততার ফলে এই হ্রদের বুকে ব্যাকটেরিয়া ছাড়া কোন জীব বেঁচে থাকতে পারে না। তাই এখানে কোন মাছ নেই। তাছাড়া মৃত সাগরের লবনাক্ত পানি বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর ফলে অনেক আরোগ্য প্রত্যাশীদের ভিড় জমে হ্রদের জলাভূমিতে । 

বৈজ্ঞানিক ব্যখার বাইরেও এই হ্রদ তৈরীর পেছনে রয়েছে অনেক ধর্মীয় মত। কোরআন এবং বাইবেলের বর্ণনায় অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই হ্রদ। ১৯৪৭ সালে এই হ্রদের তীরবর্তী গুহা থেকে আবিস্কৃত হয় ঐতিহাসিক পান্ডুলিপি 'ডেড সি স্ক্রল'। 

image


বিভিন্ন ধর্মীয় নথি সম্বলিত এই পান্ডুলিপি খ্রিষ্টধর্মের সূচনাকালের স্পষ্ট দলিল হিসেবে চিহ্নিত। এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এই হ্রদ। 

তবে আশঙ্কাজনক হারে প্রতিবছর হ্রদের পানি হ্রাস পাচ্ছে। কলকারখানায় ব্যবহারের জন্য জর্ডান নদী থেকে পানি নেয়া হচ্ছে। ফলে গত শতাব্দীর তুলনায় এর বর্তমান দৈর্ঘ্য অর্ধেকে নেমে এসেছে। এই কারনে মৃত সাগর রক্ষায় ২০১৫ সালে নেয়া হয়েছে উদ্যোগ। 


একাত্তর/এসজে
বাঙালির রান্নাঘরের ধোঁয়া ওঠা কড়াই আর মশলার মায়াবি ঘ্রাণে জড়িয়ে থাকে শৈশবের নানা স্মৃতি। দাদী-নানীর হাতের রান্নার সেই পরশ, মাটির সুবাস আর লোকজ সংস্কৃতিকে নতুন করে উদ্‌যাপন করতে এক অনন্য উদ্যোগ...
শরতের আগমনী বার্তা পেতেই কাশ্মীরের উপত্যকাজুড়ে ছড়িয়ে পড়ে কাঠের হাতুড়ির ছন্দময় টুকটাক শব্দ আর মচমচে মশলা দেয়া খাসির মাংসের স্বর্গীয় সুবাস! বিয়ের উৎসবে অতিথিদের আপ্যায়ন করতে কাশ্মীরি কারিগররা ব্যস্ত...
আজ ৩০ জুলাই, বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক বন্ধু দিবস। ব্যক্তি, জনগোষ্ঠী, সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার মাধ্যমে বিশ্বশান্তি,...
বন্ধুদের হাতে রঙিন ব্যান্ড বাঁধা, সারপ্রাইজ গিফট দেওয়া আর সোশ্যাল মিডিয়ায় মিষ্টি সব বার্তা পাঠাতে আমরা অভ্যস্ত। কিন্তু প্রতি বছর আগস্টের শুরুতেই একটাই খটকা মাথায় ঘোরে, আসল 'বন্ধু দিবস' বা...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর