নগরে বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় চান মেয়র তাপস

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৮:৩১ পিএম

বিভিন্ন সংস্থার সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণে নগরবাসীর দূর্ভোগ বাড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। 

জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের ভূ-গর্ভস্থ ড্রেনেজ সিস্টেমের সাথে সাংঘর্ষিক হওয়ায় মেট্রেরেলের কমলাপুর অংশের নকশা নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি। যদিও মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, সাংঘর্ষিকভাবে কিছু করা হবে না।  

নির্মাণ কাজ চলমান থাকা মেট্রোরেল-৬ এর লাইন, প্রাথমিক পরিকল্পনায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত হওয়ার কথা ছিলো। কিন্তু, পরে নকশা বদল করে সেটি কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়। 

কমলাপুর রেলস্টেশনের সামনের যে অংশে মেট্রোরেলের শেষ প্রান্ত হবার কথা, সেখানে নগরীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বড় একটি প্রকল্পের কাজ চলমান। অর্থাৎ দুইটি প্রকল্পের সাংঘর্ষিক একটি অবস্থা। 

বুধবার সেই এলাকা দেখতে যান ঢাকা দক্ষিণের মেয়র। সাথে ছিলেন মেট্রোরেলের কর্মকর্তারাও। এ সময় সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় না করে মেট্রোরেলের এলাইনমেন্ট ঠিক করায় ক্ষোভ জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাংঘর্ষিক কোনো কিছুই করা হবে না। সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। তাই প্রয়োজনে নকশায় পরিবর্তন আনা যাবে।

আরও পড়ুন: আদালতের ঐতিহাসিক রায়ে কারাগার থেকে বাড়ি ফিরলো ৭০ শিশু

শুধু মেট্রোরেলই নয়, অন্যান্য সংস্থার উন্নয়ন প্রকল্প নিয়েও ক্ষোভ জানিয়েছেন দক্ষিনের মেয়র।  বলেছেন, প্রকল্প নেয়ার আগে নগর প্রশাসনের সাথে যেনো সমন্বয় করা হয়।

মেয়র তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। গেলো বর্ষা মৌসুমে যার কিছুটা সুফল পেয়েছে নগরবাসী। আসছে বর্ষায় আরো ভালো পরিস্থিতির আশাবাদ জানান দক্ষিণ সিটির মেয়র। 


একাত্তর/আরবিএস  

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর