এখনো স্বাভাবিক হয়নি চৌমুহনী, মন্দিরে পূজা আর্চনা বন্ধ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৩:২৭ পিএম

দুর্গাপূজায় সাম্প্রদায়িক তাণ্ডবের পর এখনও স্বাভাবিক হয়নি নোয়াখালীর চৌমুহনী। লন্ডভন্ড মন্দিরগুলোতে পূজা অর্চনা বন্ধ। কবে ধর্মীয় আচার শুরু হবে তা কেউ বলতে পারেন না। 

এসব ঘটনার চারটি মামলা করেছে পুলিশ ও ইসকন মন্দির কমিটি। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৭১ জন। তবে পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান চলছে।

নোয়াখালীর চৌমুহনীর বিজয় মন্দিরের দেবী দুর্গার স্থায়ী মূর্তি এখনো দাঁড়িয়ে আছেন বিধস্ত হয়ে। মন্দির জুড়ে ছড়িয়ে আছে বৃহস্পতিবারে তাণ্ডবের ক্ষত চিহ্ন। 

বাড়তি পুলিশ বসলেও বন্ধ রয়েছে সব ধরনের পূজা অর্চনা। অথচ মন্দিরে সারা বছর চলতো হাজারো ভক্তের প্রার্থনা। তাদের মন থেকে এখন ভয় দূর হয়নি। 

গত ১৪ই অক্টোবর সম্প্রদায়িক হামলায় নিহত যতন সাহার পরিবারের হাহাকার থামেনি। তার স্ত্রী লাকী সাহা এখনো বাকরুদ্ধ। চার বছরের ছেলে খুঁজে বেড়াচ্ছে বাবাকে। 

মন্দিরে আসা সত্তোরোর্ধ এক নারী জানান, এ রকম তাণ্ডব সারাজীবনে দেখেননি। বছরের পর বছর বসবাস করে আসলেও এমন দৃশ্য দেখতে হবে, সেটি ভাবতেও পারেননি। 

ওই এলাকার বাসিন্দারা জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বলেছেন, একমাত্র দ্রুত বিচার আর শাস্তি নিশ্চিত হলেই এমন ধরনের ঘটনা আর ঘটবে না। 

এদিকে মন্দিরে হামলার ঘটনায় পুলিশ তিনটি ও ইসকন মন্দিরের পক্ষ থেকে চারটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৭১ জনকে গ্রেপ্তার করেছে। 

তবে, এলাকার সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন জানিয়েছেন, ঘটনার সময় দলীয় লোকজন হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেছিলো। 

এর আগে ২০১৩ সালে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বেগমগঞ্জ ও চৌমুহনীতে হিন্দুদের বাড়িতে একই রকম হামলা হয়েছিলো।  


একাত্তর/এআর

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর