সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে গণ-অবস্থান

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০২:০৮ পিএম

দেশের বিভিন্ন স্থানে চালানো সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও গণ-অবস্থান কর্মসূচি করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে সংহতি জানিয়েছে দেশের একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠন।   

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়।

পরবর্তীতে বেলা ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এ কর্মসূচির কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধকারীরা 'জিহাদীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, 'মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, 'মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অবরোধের কারণে এলিফ্যান্ট রোড থেকে গুলিস্তান, ফার্মগেট থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে এলিফ্যান্ট রোড, গুলিস্তান থেকে ফার্মগেট রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শাহবাগের আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। 

এ কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন: সাতদিনের রিমান্ডে ইকবালসহ চারজন, মণ্ডপে কোরআন রাখার দায় স্বীকার

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রশাসনের গাফিলতির কারণে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে।

তিনি আরও বলেন, এবারের পূজায় যে ঘটনা ঘটেছে, এর পুনরাবৃত্তি যেন না হয়, তা আটকানো উচিত। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক কর্মচারীদের নিষ্ক্রিয়তা চিহ্নিত করে, তদন্ত করে বিচার করতে হবে।


একাত্তর/আরবিএস  

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর