শাহরুখপুত্রকে গ্রেপ্তার করা অফিসার এখন নিজেই বিপদে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৫:১২ পিএম

শাহরুখ খানের ছেলেকে গ্রেপ্তারের পর আরিয়ান খানের মতোই আলোচনায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমির বানখেড়ে। কখনো সাবেক বলিউড তারকার স্বামী হয়ে, কখনো তারকা কিংবা মন্ত্রী পুত্রদের মাদক আমলায় গ্রেপ্তার দেখিয়ে আলোচনার তুঙ্গে আছেন তিনি। এবার নিজেরই গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে আলোচনায় এলেন এই জ্যেষ্ঠ কর্মকর্তা। এনডিটিভির করা এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নোংরা উদ্দেশ্যে মিথ্যে মামলায় ফাঁসানোর আশঙ্কা জানিয়ে মুম্বাই পুলিশ প্রধানের কাছে চিঠি লিখেছেন সমির বানখেড়ে। চিঠিতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে চাকরিচ্যুতের হুমকি দেওয়ার অভিযোগ আনেন তিনি। এই ধরনের মামলায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিতে মুম্বাই পুলিশ প্রধানের প্রতি অনুরোধও জানিয়েছেন বানখেড়ে। অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন বললেও চিঠিতে বানখেড়ে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেনি।

আরও পড়ুন: জন্মদিনের শুভেচ্ছা অপর্ণা সেন!

ধারণা করা হচ্ছে, ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বক্তব্যের জবাবেই এ চিঠি লিখেছেন বানখেড়ে।

উল্লেখ্য, ৯ মাস আগে এই কর্মকর্তাই নবাব মালিকের জামাতা সমীর খানকে গ্রেপ্তার করেছিলেন। এছাড়া কিছুদিন আগেই আরিয়ান খানকে জামিন না দেওয়ার ঘটনায় সম্প্রতি নবাব মালিক বানখেড়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ভুয়া মামলার প্রমাণ আছে উল্লেখ করে বানখেড়ের এক বছরের মধ্যে চাকরি চলে যাওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। এসময় সরকারের মদতে দুর্নীতির অভিযোগও তোলেন এই কংগ্রেস নেতা। তবে এনসিবির পক্ষ থেকে সব অভিযোগই নাকচ করে দেওয়া হয়েছে।


একাত্তর/টিএ

২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রায় এক মাস থাকতে হয়েছিল হাজতে। এ ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও টুঁ শব্দ করেননি অভিনেতা। তবে এবার মুখ খুললেন শাহরুখ খান।
তারকাদের সঙ্গে ভক্তের সম্পর্ক সব সময়ই অম্লমধুর। এই নিয়ে বিস্তর ঘটনা শিরোনামও হয়েছে। এবার হলের বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। মুম্বাইয় বিমানবন্দরে এক ভক্তের বাড়াবাড়িতে মেজাজ হারিয়ে...
মাদক মামলায় জামিনে কারামুক্ত শাহরুখপুত্র আরিয়ান খান। এই মামলা নিয়ে ভারতের সাধারণ মানুষ তো বটেই, শোবিজেও দেখা গেছে পক্ষ-বিপক্ষ তর্ক। তবে শেষ পর্যন্ত যারা বলিউড বাদশাহ শাহরুখ খানের পক্ষে ছিলেন তারাই...
মাদককাণ্ডে গ্রেপ্তার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর করছেন বম্বে হাইকোর্ট। জামিন পেলেও আজ জেলমুক্তির সম্ভাবনা কম আরিয়ানের। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর