অবশেষে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৮:০৭ পিএম

মাদককাণ্ডে গ্রেপ্তার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর করছেন বম্বে হাইকোর্ট। জামিন পেলেও আজ জেলমুক্তির সম্ভাবনা কম আরিয়ানের। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা তিন জনেরই জামিন মঞ্জুর করেছেন আদালত। গত ৩ অক্টোবর ক্রুজ মাদককাণ্ডে তাদের গ্রেপ্তার করে এনসিবি।

image


এদিকে আটকের ২৫ দিন পর জামিন পেয়েছেন শাহরুখ-পুত্র। গত ২১ দিন ধরে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান। তবে আদালতের অর্ডার পাস না হওয়া পর্যন্ত জেলমুক্তির সম্ভাবনা কম। আগামীকাল বা পরশু জেল থেকে ছাড়া পেতে পারেন শাহরুখ-পুত্র।

প্রসঙ্গত, ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরি থেকে আটক করা হয় আরিয়ানকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাকে। এর পর থেকেই বারবার জামিনের আবেদন করলেও তা খারিজ করেছেন আদালত।

image


এনসিবির দাবি, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক পাচারকারী ও বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে। আরিয়ানের সঙ্গে বলিউডের এক উঠতি নায়িকার হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে এনসিবি। এই চ্যাটে তারা মাদকসংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন।

আরও পড়ুন: দুধে ধোয়া তুলসী পাতা নয় আরিয়ানকে গ্রেপ্তার করা অফিসার

image


সর্বশেষ মঙ্গলবার সকালে বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিন শুনানির জন্য আবেদন করেছিলেন আরিয়ানের আইনজীবী।

একাত্তর/আরএ

২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রায় এক মাস থাকতে হয়েছিল হাজতে। এ ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও টুঁ শব্দ করেননি অভিনেতা। তবে এবার মুখ খুললেন শাহরুখ খান।
তারকাদের সঙ্গে ভক্তের সম্পর্ক সব সময়ই অম্লমধুর। এই নিয়ে বিস্তর ঘটনা শিরোনামও হয়েছে। এবার হলের বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। মুম্বাইয় বিমানবন্দরে এক ভক্তের বাড়াবাড়িতে মেজাজ হারিয়ে...
বলিউডে মাদককাণ্ডে বেশ কিছুদিন থেকেই সরব ভারতের নার্কোটিক টিম। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটকের রেশ কাটতে না কাটতেই এবার মাদক সেবনের জন্য গ্রেপ্তার করা হয়েছে ভারতের সিনেমা জগতের...
অনেক নাটকের পর অবশেষে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে বেকসুর খালাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি। শুক্রবার (২৭ মে) দেয়া সংস্থার চার্জশিটে বলা হয়েছে,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর