মিয়ানমারকে ছাড়াই শুরু আসিয়ান সম্মেলন

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১১:৫৯ এএম

আঞ্চলিক শান্তি চুক্তি মেনে চলতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারকে ছাড়াই আসিয়ানের ৩৮তম শীর্ষ সম্মেলন শুরু করেছে সদস্য দেশগুলো। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এবারের সম্মেলনের উদ্বোধন করে সভাপতি দেশ ব্রুনেই। তবে সেখানে মিয়ানমারের অনুপস্থিতি সম্পর্কে কোন প্রকার মন্তব্যই করেনি কোন সদস্য দেশ। 

সম্মেলনে 'অরাজনৈতিক প্রতিনিধি' হিসেবে যোগদান করতে মিয়ানমারের শীর্ষ কূটনীতিবিদ চান আয়েকে ব্রুনেই আমন্ত্রণ জানালেও তিনি যোগ দেননি। সম্মেলনে শুধুমাত্র সেনাপ্রধান বা মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরাই যোগ দেবেন বলে ব্রুনেইকে জানায় মিয়ানমার। 

এদিকে, নিষেধাজ্ঞা আরোপ করায় আসিয়ানকে চ্যালেঞ্জ জানানোর কথা বলেছে মিয়ানমারের সেনাবাহিনী। 

গত ১৫ অক্টোবর মিয়ানমারকে এবারের সম্মেলন থেকে বাদ দেয়ার কথা ঘোষণা করে আসিয়ান। এবছরের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতায় বসে দেশটির সেনাবাহিনী প্রধান মিন অং হলাইং। 

আরও পড়ুন: অবশেষে রাজপদবী ত্যাগ করে বিয়ের পিঁড়িতে বসলেন রাজকন্যা

এই ক্যুয়ের ফলে দেশটিতে যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিলো তার অবসান ঘটাতে এপ্রিলে আসিয়ানের সাথে শান্তি চুক্তি করেন মিন অং হলাইং। সেই চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের সম্মেলনে আসায় নিষেধাজ্ঞা আরোপ করে সংস্থাটি। 

শান্তিপূর্ণ ও অংশীদারিত্বমূলক আচরণের জন্য পরিচিত এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাটির এই সিদ্ধান্ত একটি সাহসী ও বিরল পদক্ষেপ। 

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ৯টি দেশ নিয়ে গঠিত হয় আসিয়ান। ১৯৯৭ সালে তৎকালীন সামরিক সরকারের অধীনে দশম দেশ হিসেবে আসিয়ানে যোগদান করে মিয়ানমার। 


একাত্তর/এসজে
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর